আদালত চত্বরে পুলিশের হাত থেকে পালাল আসামি
ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশের হাত থেকে শাহীন নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে।
মঙ্গলবার (০৫ মে) দুপুরের দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
পলাতক শাহীন বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার জালাল মিয়ার ছেলে। এ ঘটনায় পালানোর চেষ্টাকালে সজল নামে আরেক আসামিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে উপস্থিত জনসাধারণ। সজল একই এলাকার হাসেম মিয়ার ছেলে
ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ বলন, সোমবার (০৪ মে) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সজল ও শাহীনকে আটক করে। পরে মাদক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আদালতে তোলার আগেই তারা দুজন পালানোর চেষ্টা করে। এর মধ্যে শাহীন হাতকড়াসহ পালিয়ে যায়। উপস্থিত জনসাধারণের সহায়তায় অপর আসামি সজলকে আটক করা হয়। পালিয়ে যাওয়া আসামি শাহীনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।