আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ
দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি চিকিৎসাসেবার মান যাচাই, অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়। রোববার (৩১ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ প্রেরণ করেন। নোটিশে উল্লেখ করা হয়, সংবিধান অনুযায়ী নাগরিকদের জীবন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। জনগণের জন্য নিরাপদ, মানসম্মত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। কিন্তু দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার মান, বৈধ লাইসেন্স, প্রশিক্ষিত জনবল, জরুরি সেবা ও জীবনরক্ষাকারী সরঞ্জাম ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। নোটিশে আরও বল
দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি চিকিৎসাসেবার মান যাচাই, অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়।
রোববার (৩১ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ প্রেরণ করেন।
নোটিশে উল্লেখ করা হয়, সংবিধান অনুযায়ী নাগরিকদের জীবন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। জনগণের জন্য নিরাপদ, মানসম্মত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। কিন্তু দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার মান, বৈধ লাইসেন্স, প্রশিক্ষিত জনবল, জরুরি সেবা ও জীবনরক্ষাকারী সরঞ্জাম ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।
নোটিশে আরও বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা দেশজুড়ে উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন জরুরি।
জনস্বার্থে নোটিশে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—দেশব্যাপী বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিশেষ তদারকি অভিযান পরিচালনা, মোবাইল কোর্টের মাধ্যমে লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও এনআইসিইউ ইউনিটগুলোর সক্ষমতা মূল্যায়ন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিবন্ধন ও যোগ্যতা যাচাই, অনুমোদনহীন ও মানহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আদ্-দ্বীন হাসপাতালের ঘটনায় একজন হাইকোর্ট বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন।
এ ছাড়া তদন্ত প্রতিবেদন প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও সহায়তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?