দেড় বছরের শিশুর হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করলেন মা

সিলেটে দেড় বছরের এক কন্যাশিশুকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (২২ মে) ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মায়মুনা জান্নাত তোহা। সে ওই এলাকার আমির আলীর মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আমির আলী ফজরের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান। যাওয়ার আগে স্ত্রী সুবিনাকে নামাজ পড়ার জন্য ডেকে তোলেন। পরে স্বামী মসজিদে চলে গেলে সুবিনা জান্নাত তার ঘুমন্ত শিশুকন্যার হাত-পা বেঁধে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। এসময় তাদের আরেকটি সন্তানকে হত্যার চেষ্টা করলে শিশুটি দৌড়ে মসজিদে গিয়ে বাবাকে ডেকে আনে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন সন্তানের মধ্যে মায়ুমা জান্নাত নামের শিশুটি ছিল সবার ছোট। ভোরে তার বাবা ফজরের নামাজ পড়তে গেলে মা তাকে গলা কেটে হত্যা করেন। তিনি আরও বলেন, সুবিনা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন বলে তার স্বামী জানিয়েছেন। নিহত শিশুর সুরতহাল শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠ

দেড় বছরের শিশুর হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করলেন মা

সিলেটে দেড় বছরের এক কন্যাশিশুকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (২২ মে) ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মায়মুনা জান্নাত তোহা। সে ওই এলাকার আমির আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আমির আলী ফজরের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান। যাওয়ার আগে স্ত্রী সুবিনাকে নামাজ পড়ার জন্য ডেকে তোলেন। পরে স্বামী মসজিদে চলে গেলে সুবিনা জান্নাত তার ঘুমন্ত শিশুকন্যার হাত-পা বেঁধে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। এসময় তাদের আরেকটি সন্তানকে হত্যার চেষ্টা করলে শিশুটি দৌড়ে মসজিদে গিয়ে বাবাকে ডেকে আনে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন সন্তানের মধ্যে মায়ুমা জান্নাত নামের শিশুটি ছিল সবার ছোট। ভোরে তার বাবা ফজরের নামাজ পড়তে গেলে মা তাকে গলা কেটে হত্যা করেন।

তিনি আরও বলেন, সুবিনা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন বলে তার স্বামী জানিয়েছেন। নিহত শিশুর সুরতহাল শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহমেদ জামিল/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow