বিশ্বকাপের ১ মাস আগেই স্কুল ছুটি, অভিভাবকদের ক্ষোভ

ফুটবল বিশ্বকাপ শুরুর এক মাসের বেশি সময় আগেই স্কুল ছুটির ঘোষণা দিয়েছে মেক্সিকো সরকার। শুক্রবার (৮ মে) দেশটির শিক্ষা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানালে অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়। মেক্সিকোর শিক্ষামন্ত্রী মারিও ডেলগাডো জানান, চলতি শিক্ষাবর্ষ নির্ধারিত সময়ের প্রায় ৪০ দিন আগেই শেষ করা হবে। আগামী ৫ জুনের মধ্যে সব ক্লাস শেষ করার পরিকল্পনা রয়েছে। এর কারণ হিসেবে তিনি বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি কয়েকটি রাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহকে দায়ী করেছেন। তবে আগামী ৩১ আগস্ট শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষের ক্লাস কিছুটা এগিয়ে আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই আসরের যৌথ আয়োজক। এদিকে শিক্ষামন্ত্রীর এই ঘোষণা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানান, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। তিনি শিশুদের পড়াশোনায় পিছিয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, চূড়ান্ত সূচি হওয়ার আগে সব দিক খতিয়ে দেখা জরুরি। সরকারের এই পরিকল্পনায় উদ্বেগ জ

বিশ্বকাপের ১ মাস আগেই স্কুল ছুটি, অভিভাবকদের ক্ষোভ
ফুটবল বিশ্বকাপ শুরুর এক মাসের বেশি সময় আগেই স্কুল ছুটির ঘোষণা দিয়েছে মেক্সিকো সরকার। শুক্রবার (৮ মে) দেশটির শিক্ষা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানালে অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়। মেক্সিকোর শিক্ষামন্ত্রী মারিও ডেলগাডো জানান, চলতি শিক্ষাবর্ষ নির্ধারিত সময়ের প্রায় ৪০ দিন আগেই শেষ করা হবে। আগামী ৫ জুনের মধ্যে সব ক্লাস শেষ করার পরিকল্পনা রয়েছে। এর কারণ হিসেবে তিনি বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি কয়েকটি রাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহকে দায়ী করেছেন। তবে আগামী ৩১ আগস্ট শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষের ক্লাস কিছুটা এগিয়ে আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই আসরের যৌথ আয়োজক। এদিকে শিক্ষামন্ত্রীর এই ঘোষণা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানান, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। তিনি শিশুদের পড়াশোনায় পিছিয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, চূড়ান্ত সূচি হওয়ার আগে সব দিক খতিয়ে দেখা জরুরি। সরকারের এই পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছেন অভিভাবকেরাও। দীর্ঘ ছুটিতে সন্তানদের দেখাশোনা ও বাড়তি আর্থিক চাপের বিষয়ে চিন্তিত তারা। পাবলিক পলিসি থিঙ্কট্যাংক ‘মেক্সিকো ইভালুয়া’ সতর্ক করে বলেছে, হুট করে ছুটি দিলে ২ কোটি ৩৪ লাখের বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যবসায়ী সংগঠনগুলোও এই সিদ্ধান্তকে ‘হঠকারী’ বলে মন্তব্য করেছে। তবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত মানতে নারাজ পশ্চিমাঞ্চলীয় জালিসকো রাজ্য। রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৩০ জুন পর্যন্ত সেখানে স্কুল খোলা থাকবে। তবে বিশ্বকাপের ম্যাচ চলাকালে কেবল স্বাগতিক শহর গুয়াদালাহারার স্কুলগুলো বন্ধ রাখা হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow