আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ২
কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ (৩০) নামের দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুল্লুক মণ্ডল (৩৫) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের একটি ব্রিক ফিল্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে এবং আব্দুল শেখ একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে। তারা দুজনই স্থানীয় ছালিম হোসেন গ্রুপের সমর্থক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওসমানপুর ইউনিয়নের ছালিম হোসেন গ্রুপের সঙ্গে মিন্টু চৌকিদার ও সামিরুল মোল্লা গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেলে ঘটা ওই সংঘর্ষের সূত্র ধরে রাতে সামিরুল ও মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা ছালিম হোসেনের সমর্থক ফারুক
কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ (৩০) নামের দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুল্লুক মণ্ডল (৩৫) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের একটি ব্রিক ফিল্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে এবং আব্দুল শেখ একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে। তারা দুজনই স্থানীয় ছালিম হোসেন গ্রুপের সমর্থক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওসমানপুর ইউনিয়নের ছালিম হোসেন গ্রুপের সঙ্গে মিন্টু চৌকিদার ও সামিরুল মোল্লা গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেলে ঘটা ওই সংঘর্ষের সূত্র ধরে রাতে সামিরুল ও মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা ছালিম হোসেনের সমর্থক ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুলের মৃত্যু হয়।
হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এছাড়া গুরুতর আহত মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে দুই গ্রুপের মধ্যে গোলযোগ হয়েছিল। এর জের ধরেই রাত ১টার দিকে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।
What's Your Reaction?