আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
গাইবান্ধার পলাশবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি-জায়ামাতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় ১০টি দোকানের মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ ওরফে মারো সামাদের লোকজন বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের দুই নেতাকে পূর্ব বিরোধের জেরে মারধর করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের নেতাকর্মীরা ধীরে ধীরে বাজারে জড়ো হতে থাকে। সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে রাত ১০টার দিকে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠন এবং জায়ামাত-শিবিরের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। এর মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ ওরফে মারো সামাদকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ব্যবসায়ীদের দাবি, সংঘর্ষের সময় উপজ
গাইবান্ধার পলাশবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি-জায়ামাতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় ১০টি দোকানের মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ ওরফে মারো সামাদের লোকজন বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের দুই নেতাকে পূর্ব বিরোধের জেরে মারধর করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের নেতাকর্মীরা ধীরে ধীরে বাজারে জড়ো হতে থাকে। সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে রাত ১০টার দিকে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠন এবং জায়ামাত-শিবিরের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। এর মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ ওরফে মারো সামাদকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে ব্যবসায়ীদের দাবি, সংঘর্ষের সময় উপজেলার জুনদহ বাজারে ১০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারী আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আনোয়ার আল শামীম/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?