আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, পথচারী গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় অপর একজনকে পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে৷ গুলিবিদ্ধ আব্দুর রহিম (৫৫) শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে। পেশায় তিনি একজন গাছ ব্যবসায়ী। এদিকে আহত মানিক সদর উপজলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেওপাড়া গ্রামের নেতৃত্ব দেন রাকিব পাটওয়ারী ও শেখপুর গ্রামের পক্ষে নেতৃত্ব দেন মিতুল নামে একজন। রাকিবের লোকজন অস্ত্রধারী ছিল। তিনি হত্যা ও অস্ত্র মামলার আসামি বলে জানা গেছে। ঘটনার সময় আব্দুর রহিম নামে এক পথচারীর বাম পায়ে গুলিবিদ্ধ হয় এবং মানিককে এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। পরে তাদের আহত
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় অপর একজনকে পিটিয়ে আহত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে৷
গুলিবিদ্ধ আব্দুর রহিম (৫৫) শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে। পেশায় তিনি একজন গাছ ব্যবসায়ী।
এদিকে আহত মানিক সদর উপজলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেওপাড়া গ্রামের নেতৃত্ব দেন রাকিব পাটওয়ারী ও শেখপুর গ্রামের পক্ষে নেতৃত্ব দেন মিতুল নামে একজন। রাকিবের লোকজন অস্ত্রধারী ছিল। তিনি হত্যা ও অস্ত্র মামলার আসামি বলে জানা গেছে।
ঘটনার সময় আব্দুর রহিম নামে এক পথচারীর বাম পায়ে গুলিবিদ্ধ হয় এবং মানিককে এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।
লক্ষ্মীপুর ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সালাম সৌরভ বলেন, আব্দুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হবে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, গোলাগুলির খবর পেয়েছি। আমি ছুটিতে থাকায় বিস্তারিত জানা নেই।
What's Your Reaction?