আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন যারা

ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০২৫ পেলেন সাত লেখক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চ্যানেল আই ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে লেখকদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। এর আগে ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫'-এ কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য ও প্রথম বই এই পাঁচটি শাখায় মোট ৮ জন লেখককে পুরস্কৃত করার জন্য মনোনিত করা হয়। ২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থের জন্য এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন,  কবিতায় আব্দুল হাই শিকদার, শিশুসাহিত্যে (যৌথভাবে) আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী, কথাসাহিত্যে সাদাত হোসাইন, প্রবন্ধে মাহবুব আজিজ, প্রথম বই শাখায় দিদারুল আলম এবং সাহিত্যে তারুণ্যের পুরস্কার পেয়েছেন শানারেই দেবী শানু। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলো সম্পাদকমন্ডলীর সভাপতি, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং প্রকাশক ও অন্যদিন সম্পাদক মাযহারুল ইস

আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন যারা

ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০২৫ পেলেন সাত লেখক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চ্যানেল আই ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে লেখকদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। এর আগে ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫'-এ কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য ও প্রথম বই এই পাঁচটি শাখায় মোট ৮ জন লেখককে পুরস্কৃত করার জন্য মনোনিত করা হয়। ২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থের জন্য এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন,  কবিতায় আব্দুল হাই শিকদার, শিশুসাহিত্যে (যৌথভাবে) আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী, কথাসাহিত্যে সাদাত হোসাইন, প্রবন্ধে মাহবুব আজিজ, প্রথম বই শাখায় দিদারুল আলম এবং সাহিত্যে তারুণ্যের পুরস্কার পেয়েছেন শানারেই দেবী শানু।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলো সম্পাদকমন্ডলীর সভাপতি, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং প্রকাশক ও অন্যদিন সম্পাদক মাযহারুল ইসলাম। 
পুরস্কারপ্রাপ্ত গুণী লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা, ক্রেস্ট ও উত্তলীয় তুলে দেন অনুষ্ঠানের অতিথিরাবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান এবং সহ-সম্পাদক রাজু আলীম। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি চ্যানেল আই-য়ে সরাসরি সম্প্রচার করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থ থেকে শ্রেষ্ঠ কাজগুলোর জন্য এই সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow