আনোয়ারায় দুই রোহিঙ্গার পেট থেকে বের হলো ৯ হাজার ইয়াবা
চট্টগ্রামের আনোয়ারায় ৯ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-৭। তাদের পেট থেকে বিশেষ কায়দায় ইয়াবাগুলো বের করা হয়। আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর বাসিন্দা মো. শাহ আলম (৪৯) ও মো. রফিউল্লাহ (৩৫)। মঙ্গলবার (৪ আগস্ট) র্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও পড়ুন চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে ঢাকায় ১০ বছর ধরে ইয়াবা বানাতেন তারা র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা উপজেলার তৈলারের দ্বীপ সরকারহাট এলাকায় চট্টগ্রামমুখী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে দুই যাত্রীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতরে ইয়াবা বহন করার কথা স্বীকার করেন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক্স-রের মাধ্যমে পেটে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হন চিকিৎসকরা। আরও পড়ুন প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় চারজন আটক পরবর্তীতে কয়েক ধাপে মলত্যাগের মাধ্যমে তাদের পেট থেকে কালো স্কচটেপে মোড়ানো মোট ৯০টি পোটলা উ
চট্টগ্রামের আনোয়ারায় ৯ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-৭। তাদের পেট থেকে বিশেষ কায়দায় ইয়াবাগুলো বের করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর বাসিন্দা মো. শাহ আলম (৪৯) ও মো. রফিউল্লাহ (৩৫)।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা উপজেলার তৈলারের দ্বীপ সরকারহাট এলাকায় চট্টগ্রামমুখী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে দুই যাত্রীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতরে ইয়াবা বহন করার কথা স্বীকার করেন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক্স-রের মাধ্যমে পেটে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হন চিকিৎসকরা।

প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় চারজন আটক
পরবর্তীতে কয়েক ধাপে মলত্যাগের মাধ্যমে তাদের পেট থেকে কালো স্কচটেপে মোড়ানো মোট ৯০টি পোটলা উদ্ধার করা হয়। এসব পোটলায় থাকা মোট ৯ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ টাকা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআরএএইচ/এমএমকে
What's Your Reaction?
