আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

ক্যাম্পাসজুড়ে ফুটবল উন্মাদনা আর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মাঠ কাঁপানো লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘আনোয়ার ইস্পাত সিভিল ইঞ্জিনিয়ারিং ফুটবল ফেস্ট ২০২৬’-এর প্রীতি ফুটবল ম্যাচ।  বৃহস্পতিবার (২ জুলাই) আয়োজিত এ বিশেষ ম্যাচটিকে কেন্দ্র করে মেতে উঠেছিল পুরো বুয়েটের ফুটবলপ্রেমী শিক্ষার্থীরা। খেলা শেষে আয়োজিত বুয়েট ‘আনোয়ার ইস্পাত সিভিল ইঞ্জিনিয়ারিং ফুটবল ফেস্ট ২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ বিল্ডিং ম্যাটেরিয়াল ডিভিশনের চিফ মার্কেটিং অফিসার গালিব মোহাম্মদ। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান, ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ, বুয়েটের ফুটবল উপদেষ্টা অধ্যাপক ড. মোস্তফা আলী এবং বুয়েট ফুটবলের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মীর তারেক আলী। আনোয়ার ইস্পাত থেকে আরও উপস্থিত ছিলেন- এজিএম (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন) শাহেদ পারভেজ এবং এজিএম (বিজনেস ডেভেলপমেন্ট) রাজিব আহমেদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow