আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়
আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় টিমকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) টিম। ফাইনালে ৮৪-৩৮ পয়েন্টের ব্যবধানে এ জয় তুলে নেয় ইবি টিম। বুধবার (৬ মে) বিকেলে ম্যাচটি ইসলামী বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামের বাস্কেটবল মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তামিমুর রহমানসহ সকলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহসহ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক ড. শেখ মোস্তাফিজুর রহমান। এছাড়াও উভয় দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। অনুভূতি প্রকাশ করে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তামিমুর রহমান বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্জনের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুণ্ণ রাখতে পেরেছি। চ্যাম্পিয়ন
আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় টিমকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) টিম। ফাইনালে ৮৪-৩৮ পয়েন্টের ব্যবধানে এ জয় তুলে নেয় ইবি টিম।
বুধবার (৬ মে) বিকেলে ম্যাচটি ইসলামী বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামের বাস্কেটবল মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তামিমুর রহমানসহ সকলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহসহ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক ড. শেখ মোস্তাফিজুর রহমান। এছাড়াও উভয় দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
অনুভূতি প্রকাশ করে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তামিমুর রহমান বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্জনের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুণ্ণ রাখতে পেরেছি।
চ্যাম্পিয়ন ও রানার-আপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই বিজয় ভবিষ্যতের আরও সাফল্যের পথ খুলে দেবে। আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতার আয়োজক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় সফলভাবে দায়িত্ব পালন করেছে, যা সবার জন্য গর্বের। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। বর্তমান সকার খেলাধুলার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। আমরা সেই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছি।
What's Your Reaction?