‘আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ইসরায়েলের বিচার করতে হবে’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ইসরায়েলের বিচার করার দাবি জানায় সংগঠনটি। তাদের ভাষ্য, যুদ্ধবিগ্রহ কখনোই মানবতার জন্য কাম্য নয়; তাই অবিলম্বে এ সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে দখলদার ইসরায়েলের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে করতে হবে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকার বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলা হয়। সমিতির সভাপতি ড. মুহাম্মাদ সাইফুল্লাহর সভাপতিত্বে সেমিনারে ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি: প্রোপাগান্ডা, বাস্তবতা এবং আমাদের অবস্থান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ড. আব্দুল বাসির। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ড. মুহাম্মাদ শহীদুল্লাহ খান, ড. ইমাম হোসেন, ড. মো. ইবরাহীম, ড. আবদুর রাউফসহ ইসলামি স্কলার ও আলেমরা। বক্তারা বলেন, দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা চালাচ্ছে। এসব অপরাধ বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। তারা দাবি করেন,

‘আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ইসরায়েলের বিচার করতে হবে’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ইসরায়েলের বিচার করার দাবি জানায় সংগঠনটি।

তাদের ভাষ্য, যুদ্ধবিগ্রহ কখনোই মানবতার জন্য কাম্য নয়; তাই অবিলম্বে এ সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে দখলদার ইসরায়েলের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে করতে হবে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকার বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলা হয়।

সমিতির সভাপতি ড. মুহাম্মাদ সাইফুল্লাহর সভাপতিত্বে সেমিনারে ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি: প্রোপাগান্ডা, বাস্তবতা এবং আমাদের অবস্থান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ড. আব্দুল বাসির।

প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ড. মুহাম্মাদ শহীদুল্লাহ খান, ড. ইমাম হোসেন, ড. মো. ইবরাহীম, ড. আবদুর রাউফসহ ইসলামি স্কলার ও আলেমরা।

বক্তারা বলেন, দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা চালাচ্ছে। এসব অপরাধ বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।

তারা দাবি করেন, চলমান সংঘাতকে কেন্দ্র করে সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ও অপপ্রচার চালানো হচ্ছে। অথচ এ যুদ্ধে সৌদি আরব কোনোভাবেই সম্পৃক্ত নয়; তবুও দেশটিকে পক্ষভুক্ত করার চেষ্টা অনভিপ্রেত।

বক্তাদের মতে, এটি মুসলিম-অমুসলিমদের ধর্মভিত্তিক কোনো যুদ্ধ নয়; বরং আঞ্চলিক আধিপত্য বিস্তার এবং এ অঞ্চলে ইরান ও তাদের সহযোগীদের শক্তি বাড়ানোর বিষয়টি এখানে মুখ্য হয়ে উঠেছে।

এ সময় বক্তারা সংবাদমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow