আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করলো ইউসেপ বাংলাদেশ

“Rights. Justice. Action. For All Women and Girls” প্রতিপাদ্যকে সামনে রেখে ইউসেপ বাংলাদেশ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করেছে। এ উপলক্ষে রবিবার (০৮ মার্চ) ইউসেপ বাংলাদেশের প্রধান কার্যালয়ের চেইনী হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, অতিথি ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় ছিল, এবারের আয়োজনটি ইউসেপ বাংলাদেশের পুরুষ কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়, যা নারীর ক্ষমতায়ন ও নারী নির্যাতন প্রতিরোধে পুরুষদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বকে তুলে ধরে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউসেপ বাংলাদেশের প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশনস বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মোহা. আবদুল মান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক, ফাইন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স নাজমুন নাহার এবং পরিচালক, পাবলিক পার্টনারশিপ ম্যানেজমেন্ট আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের নারী-বান্ধব কর্মপরিবেশ ও নারী শিক্ষার্থীদের সাফল্যের গল্প নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও SRDW প্রকল্পের প্রশিক্ষণার্থী জাকিয়া সুলতানা তার

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করলো ইউসেপ বাংলাদেশ

“Rights. Justice. Action. For All Women and Girls” প্রতিপাদ্যকে সামনে রেখে ইউসেপ বাংলাদেশ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করেছে। এ উপলক্ষে রবিবার (০৮ মার্চ) ইউসেপ বাংলাদেশের প্রধান কার্যালয়ের চেইনী হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, অতিথি ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় ছিল, এবারের আয়োজনটি ইউসেপ বাংলাদেশের পুরুষ কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়, যা নারীর ক্ষমতায়ন ও নারী নির্যাতন প্রতিরোধে পুরুষদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বকে তুলে ধরে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউসেপ বাংলাদেশের প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশনস বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মোহা. আবদুল মান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক, ফাইন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স নাজমুন নাহার এবং পরিচালক, পাবলিক পার্টনারশিপ ম্যানেজমেন্ট আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের নারী-বান্ধব কর্মপরিবেশ ও নারী শিক্ষার্থীদের সাফল্যের গল্প নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও SRDW প্রকল্পের প্রশিক্ষণার্থী জাকিয়া সুলতানা তার অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশের বোর্ড অব গভর্নরস-এর চেয়ারপারসন ড. ওবায়দুর রব এবং ভাইস চেয়ারপারসন উজমা চৌধুরী, সিপিএ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। তিনি নারীর সমতা অর্জনে ক্ষতিকর সামাজিক চর্চা দূর করার ওপর গুরুত্বারোপ করেন এবং কারিগরি শিক্ষায় নারীদের জন্য যুগোপযোগী ট্রেড চালুর প্রয়োজনীয়তার কথা বলেন। বক্তারা নারী ও পুরুষের সমান অংশগ্রহণের মাধ্যমে একটি বৈষম্যহীন, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানে নারীর স্বাস্থ্য ও অধিকার বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সিরাজুম মুনিরা। দিবসটি উপলক্ষে ইউসেপ বাংলাদেশের নারী কর্মীদের সম্মাননা প্রদান করা হয়।

সমাপনী বক্তব্যে ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম কারিগরি শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়ন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ সরকারের সহযোগিতায় বিদেশে নারী প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow