আন্দোলনের মুখে বরিশালের সিভিল সার্জনকে বদলি

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে সরিয়ে নেওয়া হলো বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুজ্জামানকে। গত ৩০ জুলাই তাকে পুনরায় স্বস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। রোববার (২ আগস্ট) বরিশালের ডেপুটি সিভিল সার্জন ডা. মুনশি মুনিবুর রহমানকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন ডা. মো. মনিরুজ্জামান। এর আগে গত ৩০ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. মনিরুজ্জামানকে বদলির আদেশ দেয়া হয়। আদেশে তাকে ৩ আগস্টের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করতে নির্দেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা, বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. মনিরুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হলো। আগামী ৩ আগস্টের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে ডা. মনিরুজ্জামান বরিশাল সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। পদায়ন ও যোগদানের পরপরই তাকে দুর্নীতিবাজ ও ফ্যাসি

আন্দোলনের মুখে বরিশালের সিভিল সার্জনকে বদলি

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে সরিয়ে নেওয়া হলো বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুজ্জামানকে। গত ৩০ জুলাই তাকে পুনরায় স্বস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বরিশালের ডেপুটি সিভিল সার্জন ডা. মুনশি মুনিবুর রহমানকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন ডা. মো. মনিরুজ্জামান।

এর আগে গত ৩০ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. মনিরুজ্জামানকে বদলির আদেশ দেয়া হয়। আদেশে তাকে ৩ আগস্টের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করতে নির্দেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা, বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. মনিরুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হলো। আগামী ৩ আগস্টের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে ডা. মনিরুজ্জামান বরিশাল সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। পদায়ন ও যোগদানের পরপরই তাকে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তুমুল আন্দোলন ও সিভিল সার্জনের কক্ষে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্ররা।

এ কারণে যোগদানের পর একদিনও অফিস করতে পারেননি বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক এবং আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান। অবশেষে তার বদলির মধ্য দিয়ে আন্দোলনবকারীদের মধ্যে স্বস্থি ফিরে আসে।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতা সাব্বির হোসেন সোহাগ বলেন, বরিশাল স্বাস্থ্য সেবাকে কলঙ্কমুক্ত, ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজ মুক্ত করার জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এ বিজয় শুধু আমাদের নয়, এ বিজয় পুরো বরিশালবাসীর।

তিনি আরও বলেন, বরিশালে আবারও ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। তার স্মৃতিচিহ্নস্বরূপ আমরা কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছি। এ ফ্যাসিবাদের জন্ম বরিশালের না হোক। দীর্ঘ ছয় দিনের আন্দোলনের মাধ্যমে আমরা বরিশালের সকলকে নিয়ে সফল হয়েছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow