আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন প্রিয়ন্তী, ভাগ দিলেন সেই স্মৃতির

‘কিছু ঘটনা মানুষ কখনো ভুলে যেতে পারে না। সময় কেবল তাকে চুপ করে বাঁচতে শেখায়’। ফেসবুকে দেওয়া একটি পোস্টে এমন একটি বাক্য লিখে চাঞ্চল্য সৃষ্টি করেছেন নবীন অভিনয়শিল্পী প্রিয়ন্তী উর্বী। সেখানে ধরা পড়েছে তার শৈশবের অস্বস্থিকর অভিজ্ঞতা! লিখেছেন, ছোটবেলায় আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন তিনিও, যে স্মৃতি আজও তাকে তাড়া করে ফেরে। রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের পর ফেসবুকে প্রতিবাদী পোস্ট দিতে শুরু করেছে সারা দেশের মানুষ। বিনোদন অঙ্গনের তারকারাও আছেন সেই দলে। প্রিয়ন্তী উর্বী লিখেছেন, ‘কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শিখে। আমিও শিখেছিলাম। তাই নিজেকে সব সময় ব্যস্ত রাখি, যেন মাথার ভেতরের শব্দগুলো একটু শান্ত হয়। কিন্তু যখনই কোনো শিশুর অ্যাবিউডজ কিংবা রেপের খবর দেখি, আমি ভেতর থেকে ভেঙে পড়ি। কারণ, ছোটবেলায় আমিও ইনঅ্যাপ্রোপিয়েট টাচ (আপত্তিকর স্পর্শ)-এর শিকার হয়েছিলাম।’ সেই ঘটনা প্রসঙ্গে প্রিয়ন্তী উর্বী আরও লিখেছেন, ‘তখন বুঝতাম না, ঠিক কী হচ্ছে, শুধু মনে হতো, এটা স্বাভাবিক না। আব্বু-আম্মু তো কখনো এভাবে ধরেনি। আজ ভাবি, ৪-৫ বছরের একটা বাচ্চার মনে কতটা ভয় ঢুকে যায় এসব থেকে। কত প্রশ্ন, কত অস্বস্

আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন প্রিয়ন্তী, ভাগ দিলেন সেই স্মৃতির

‘কিছু ঘটনা মানুষ কখনো ভুলে যেতে পারে না। সময় কেবল তাকে চুপ করে বাঁচতে শেখায়’। ফেসবুকে দেওয়া একটি পোস্টে এমন একটি বাক্য লিখে চাঞ্চল্য সৃষ্টি করেছেন নবীন অভিনয়শিল্পী প্রিয়ন্তী উর্বী। সেখানে ধরা পড়েছে তার শৈশবের অস্বস্থিকর অভিজ্ঞতা! লিখেছেন, ছোটবেলায় আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন তিনিও, যে স্মৃতি আজও তাকে তাড়া করে ফেরে।

রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের পর ফেসবুকে প্রতিবাদী পোস্ট দিতে শুরু করেছে সারা দেশের মানুষ। বিনোদন অঙ্গনের তারকারাও আছেন সেই দলে। প্রিয়ন্তী উর্বী লিখেছেন, ‘কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শিখে। আমিও শিখেছিলাম। তাই নিজেকে সব সময় ব্যস্ত রাখি, যেন মাথার ভেতরের শব্দগুলো একটু শান্ত হয়। কিন্তু যখনই কোনো শিশুর অ্যাবিউডজ কিংবা রেপের খবর দেখি, আমি ভেতর থেকে ভেঙে পড়ি। কারণ, ছোটবেলায় আমিও ইনঅ্যাপ্রোপিয়েট টাচ (আপত্তিকর স্পর্শ)-এর শিকার হয়েছিলাম।’

সেই ঘটনা প্রসঙ্গে প্রিয়ন্তী উর্বী আরও লিখেছেন, ‘তখন বুঝতাম না, ঠিক কী হচ্ছে, শুধু মনে হতো, এটা স্বাভাবিক না। আব্বু-আম্মু তো কখনো এভাবে ধরেনি। আজ ভাবি, ৪-৫ বছরের একটা বাচ্চার মনে কতটা ভয় ঢুকে যায় এসব থেকে। কত প্রশ্ন, কত অস্বস্তি, কত-না বলা কান্না জমে থাকে বছরের পর বছর।’

উর্বী আরও লিখেছেন, ‘আমি আজও বিশ্বাস করি রেপিস্ট আর অ্যাবিউজারদের কঠিন শাস্তি হওয়া উচিত। কারণ, তারা শুধু একটা মানুষকে না, একটা শিশুর নিরাপত্তাবোধ, বিশ্বাস আর শৈশবকে মেরে ফেলে। আর একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, মানুষের কর্মের ফল একদিন না একদিন এই পৃথিবীতেই ফিরে আসে। আল্লাহ সব দেখেন।’

উর্বীকে এবারের ঈদুল আজহায় দেখা যাবে ‘বনলতা সেন’ সিনেমায়। এর আগে তিনি অভিনয় করেছেন ‘নীলচক্র’ সিনেমায়।

আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow