চিকিৎসাসেবা নিয়ে খাগড়াছড়িতে সেনাবাহিনী
খাগড়াছড়ির মহালছড়িতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও বিনামূল্যে চশমা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসামগ্রী দেওয়া হয়।
বিনামূল্যের চোখের চিকিৎসা কার্যক্রমের দ্বিতীয় ধাপে এ বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। এর আগে গত ৭ মে আয়োজিত চক্ষু ক্যাম্পে প্রায় ১১০০ রোগীর চোখ বিনামূল্যে পরীক্ষা করা হয়। এ সময় ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নির্বাচন করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হওয়ায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকার বয়ে আনছে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
মহালছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।