আপনারা আমাদের ভুল পথে নিয়ে যাবেন না : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, আপনারা আমাদের ভুল পথে নিয়ে যাবেন না। আপনারা যদি সঠিক পথে নিয়ে যান, আমি সঠিক পথে যাব; আর উল্টো পথে নিয়ে গেলে উল্টো পথেই যেতে হবে। রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, সরকার জনগণের সহযোগিতা চায় এবং প্রশাসনও জনগণের পাশে থাকতে আগ্রহী। সবাইকে প্রশাসনের কাজে সহযোগিতা করতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে। আমরা সবাই সহযোগিতা করলে দেশ ভালো থাকবে। তিনি আরও বলেন, দেশ ভালো থাকলে দলেরও সুনাম বাড়বে এবং তারেক রহমান-এর নেতৃত্ব শক্তিশালী হবে। এ সময় সমাজকল্যাণমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, শুধু তাদের কথা বললেই হবে না, আদর্শ বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার

আপনারা আমাদের ভুল পথে নিয়ে যাবেন না : সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, আপনারা আমাদের ভুল পথে নিয়ে যাবেন না। আপনারা যদি সঠিক পথে নিয়ে যান, আমি সঠিক পথে যাব; আর উল্টো পথে নিয়ে গেলে উল্টো পথেই যেতে হবে। রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, সরকার জনগণের সহযোগিতা চায় এবং প্রশাসনও জনগণের পাশে থাকতে আগ্রহী। সবাইকে প্রশাসনের কাজে সহযোগিতা করতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে। আমরা সবাই সহযোগিতা করলে দেশ ভালো থাকবে। তিনি আরও বলেন, দেশ ভালো থাকলে দলেরও সুনাম বাড়বে এবং তারেক রহমান-এর নেতৃত্ব শক্তিশালী হবে। এ সময় সমাজকল্যাণমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, শুধু তাদের কথা বললেই হবে না, আদর্শ বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ও উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডা. জাহিদ হোসেন। ছবি : কালবেলা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow