আপনারা এলাকা কে শান্ত রাখবেন, উন্নয়ন যা দরকার সরকার সব করবে : আমান উল্লাহ

ঢাকা দুই আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন 'আপনারা এলাকা কে শান্ত রাখবেন,উন্নয়ন যা দরকার এই সরকার নেতৃত্বে আমরা সব করব' সোমবার বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া আকসাইল খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে তিনি নিয়ে কথা বলেন। তিনি বলেন,এলাকায় কোন মাদক থাকবে না, মাদকসেবী যদি বিএনপি'র কোন কর্মীও হয় তাকেও পুলিশে ধরিয়ে দিবেন।খালেদা জিয়াকে যারা জুলুম করে বাড়িছাড়া করেছিল আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। তাই কারো সাথে জুলুম অত্যাচার করবেন না।এলাকায় শান্তি শৃঙ্খলা অটুট থাকলে রাষ্ট্র শান্ত থাকবে। ফাইনাল খেলায় মানিকনগর স্পোটিং ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে ভাওয়াল স্পোর্টিং ক্লাব জয় যুক্ত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন। বছরব্যাপী চলা আকসাইল স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা উপভোগ করতে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হোসেন চাঁনমিয়া,আকসাইল স্পোর্টিং ক্লাবের সভাপতি

আপনারা এলাকা কে শান্ত রাখবেন, উন্নয়ন যা দরকার সরকার সব করবে : আমান উল্লাহ

ঢাকা দুই আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন 'আপনারা এলাকা কে শান্ত রাখবেন,উন্নয়ন যা দরকার এই সরকার নেতৃত্বে আমরা সব করব' সোমবার বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া আকসাইল খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে তিনি নিয়ে কথা বলেন।

তিনি বলেন,এলাকায় কোন মাদক থাকবে না, মাদকসেবী যদি বিএনপি'র কোন কর্মীও হয় তাকেও পুলিশে ধরিয়ে দিবেন।খালেদা জিয়াকে যারা জুলুম করে বাড়িছাড়া করেছিল আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। তাই কারো সাথে জুলুম অত্যাচার করবেন না।এলাকায় শান্তি শৃঙ্খলা অটুট থাকলে রাষ্ট্র শান্ত থাকবে।

ফাইনাল খেলায় মানিকনগর স্পোটিং ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে ভাওয়াল স্পোর্টিং ক্লাব জয় যুক্ত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন। বছরব্যাপী চলা আকসাইল স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলা উপভোগ করতে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হোসেন চাঁনমিয়া,আকসাইল স্পোর্টিং ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আলম মিয়া সহ হাজারো দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow