আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

নিউ চণ্ডীগড়ে একমাত্র টেস্টে আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এটি টেস্ট ক্রিকেটে রানের হিসেবে ভারতের সবচেয়ে বড় জয়। তৃতীয় দিনের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিকরা। আগের দিন ৫৬৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করা ভারতের জবাবে আফগানিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৫২ রানে। ভারতের হয়ে অভিষেক টেস্ট খেলতে নেমে দুর্দান্ত বোলিং করেন বাঁহাতি স্পিনার মানব সুতার। প্রথশ ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট নিয়ে আফগান ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন তিনি। টেস্ট অভিষেকে কোনো ভারতীয় বোলারের তৃতীয় সেরা বোলিং ফিগার এটি। ফলোঅনে পড়া আফগানিস্তান দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে পারেনি। ও প্রথম ইনিংসে রহমত শাহর ৬০ ও দ্বিতীয় ইনিংসে সেদিকুল্লাহ আতালের ৪২  রান ছাড়া উল্লেখযোগ্য কোনো ইনিংস আসেনি। ভারতের স্পিন আক্রমণের সামনে বারবার অসহায় আত্মসমর্পণ করতে হয় সফরকারীদের। দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর ছিলেন সবচেয়ে সফল বোলার। অফস্পিনে ৩৬ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া কুলদীপ যাদব ৩টি এবং মানব সুতার আরও একটি উইকেট শিকার করেন। ফলে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়
নিউ চণ্ডীগড়ে একমাত্র টেস্টে আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এটি টেস্ট ক্রিকেটে রানের হিসেবে ভারতের সবচেয়ে বড় জয়। তৃতীয় দিনের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিকরা। আগের দিন ৫৬৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করা ভারতের জবাবে আফগানিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৫২ রানে। ভারতের হয়ে অভিষেক টেস্ট খেলতে নেমে দুর্দান্ত বোলিং করেন বাঁহাতি স্পিনার মানব সুতার। প্রথশ ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট নিয়ে আফগান ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন তিনি। টেস্ট অভিষেকে কোনো ভারতীয় বোলারের তৃতীয় সেরা বোলিং ফিগার এটি। ফলোঅনে পড়া আফগানিস্তান দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে পারেনি। ও প্রথম ইনিংসে রহমত শাহর ৬০ ও দ্বিতীয় ইনিংসে সেদিকুল্লাহ আতালের ৪২  রান ছাড়া উল্লেখযোগ্য কোনো ইনিংস আসেনি। ভারতের স্পিন আক্রমণের সামনে বারবার অসহায় আত্মসমর্পণ করতে হয় সফরকারীদের। দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর ছিলেন সবচেয়ে সফল বোলার। অফস্পিনে ৩৬ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া কুলদীপ যাদব ৩টি এবং মানব সুতার আরও একটি উইকেট শিকার করেন। ফলে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১২ রানে। ব্যাট হাতে ভারতের বড় সংগ্রহ গড়ার পথে নেতৃত্ব দেন অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুল। গিল ১২৬ এবং রাহুল ১০০ রান করেন। যদিও আফগান পেসার মোহাম্মদ সালিম একাই ৬ উইকেট নিয়ে লড়াই করেছিলেন, কিন্তু তা দলকে বড় বিপর্যয় থেকে রক্ষা করতে পারেনি। মাত্র তিন দিনেই শেষ হওয়া এই টেস্টে ভারত ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—সব বিভাগেই ছিল একচ্ছত্র আধিপত্যে। বিশেষ করে অভিষিক্ত মানব সুতারের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। এই জয়ের মাধ্যমে টেস্ট ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ডও নতুন করে লিখল ভারত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow