আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

পাকিস্তানে সম্প্রতি একাধিক আত্মঘাতী হামলার পর আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় ক্যাম্প ও আস্তানা লক্ষ্যবস্তু করা হয়েছে। সেগুলো সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোর ব্যবহৃত ঘাঁটি ছিল। রোববার আলজাজিরার খবরে বলা হয়, ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে বহু মুসল্লি নিহত হওয়ার ঘটনার পর এই অভিযান চালানো হয়। তবে আফগানিস্তানের তালেবান সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।  আফগান সূত্র জানিয়েছে, রোববার সীমান্তবর্তী দুটি প্রদেশে হামলা হয়েছে। কারা হামলা করেছে সে সম্পর্কে বেশি কিছু জানা সম্ভব হয়নি।  সূত্রগুলোর দাবি, পাকতিকা প্রদেশে একটি ড্রোন হামলায় একটি ধর্মীয় বিদ্যালয় লক্ষ্যবস্তু হয়। এছাড়া নানগারহার প্রদেশেও হামলা চালানো হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানায়, দেশটির সামরিক বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থান বাছাই করে অভিযান পরিচালনা করেছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান তালেবান বা টিটিপি এবং তাদের সহযোগীদের সাতটি ক্যাম্প ও আস্তানায় হামলা চালান

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান
পাকিস্তানে সম্প্রতি একাধিক আত্মঘাতী হামলার পর আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় ক্যাম্প ও আস্তানা লক্ষ্যবস্তু করা হয়েছে। সেগুলো সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোর ব্যবহৃত ঘাঁটি ছিল। রোববার আলজাজিরার খবরে বলা হয়, ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে বহু মুসল্লি নিহত হওয়ার ঘটনার পর এই অভিযান চালানো হয়। তবে আফগানিস্তানের তালেবান সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।  আফগান সূত্র জানিয়েছে, রোববার সীমান্তবর্তী দুটি প্রদেশে হামলা হয়েছে। কারা হামলা করেছে সে সম্পর্কে বেশি কিছু জানা সম্ভব হয়নি।  সূত্রগুলোর দাবি, পাকতিকা প্রদেশে একটি ড্রোন হামলায় একটি ধর্মীয় বিদ্যালয় লক্ষ্যবস্তু হয়। এছাড়া নানগারহার প্রদেশেও হামলা চালানো হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানায়, দেশটির সামরিক বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থান বাছাই করে অভিযান পরিচালনা করেছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান তালেবান বা টিটিপি এবং তাদের সহযোগীদের সাতটি ক্যাম্প ও আস্তানায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি সীমান্ত অঞ্চলে ইসলামিক স্টেট গোষ্ঠীর একটি সহযোগী সংগঠনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। মন্ত্রণালয় দাবি করেছে, ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও হ্যান্ডলারদের নির্দেশে পরিচালিত হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত প্রমাণ তাদের হাতে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow