আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা জুনের শেষ ভাগ বা জুলাইয়ের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর তার জানাজা নিয়ে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) তেহরানের মেয়র আলিরেজা জাকানি বলেন, পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে জানাজা অনুষ্ঠান পেছানো হয়েছে। এক বিবৃতিতে তিনি জানান, মহররম মাসের প্রথম ১০ দিনের শোকানুষ্ঠান শেষ হওয়ার পর রাষ্ট্রীয় দাফনের আয়োজন করা হবে। খবর এনডিটিভির।  এর আগে ইরান জানিয়েছিল, ইসলামি বছরের প্রথম মাস মহররমের শুরুতে তিন দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে শিয়া মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারবালার শোক স্মরণ পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, খামেনির দাফন অনুষ্ঠান মহররমের দ্বিতীয় দশকে, অর্থাৎ ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তেহরানের কর্মকর্তারা আশা করছেন, এ অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষ অংশ নেবে। প্রায় ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন

আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা জুনের শেষ ভাগ বা জুলাইয়ের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর তার জানাজা নিয়ে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) তেহরানের মেয়র আলিরেজা জাকানি বলেন, পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে জানাজা অনুষ্ঠান পেছানো হয়েছে। এক বিবৃতিতে তিনি জানান, মহররম মাসের প্রথম ১০ দিনের শোকানুষ্ঠান শেষ হওয়ার পর রাষ্ট্রীয় দাফনের আয়োজন করা হবে। খবর এনডিটিভির। 

এর আগে ইরান জানিয়েছিল, ইসলামি বছরের প্রথম মাস মহররমের শুরুতে তিন দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে শিয়া মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারবালার শোক স্মরণ পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, খামেনির দাফন অনুষ্ঠান মহররমের দ্বিতীয় দশকে, অর্থাৎ ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

তেহরানের কর্মকর্তারা আশা করছেন, এ অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষ অংশ নেবে।

প্রায় ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে নিহত হন। তার রাষ্ট্রীয় দাফন প্রথমে ৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow