আবারও ফাইনালে ভারত

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে সমানতালে খেললেও ইংল্যান্ড শেষ পর্যন্ত তা পেরোতে পারেনি। চার-ছক্কার ঝড়ে সেঞ্চুরি করা জ্যাকব বেথেলই একাই টানলেন দলকে, কিন্তু ভারতের দেওয়া টার্গেট ছুঁতে পারলেন না ইংলিশরা। ফলে ভারত ৭ রানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করল। শুরুতে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে। ওপেনার অভিষেক শর্মা মাত্র ৯ রানে আউট হলেও স্যাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন। ইশান ৩৯ রান করে আউট হন। স্যামসন ফিফটি তুলে ৮৯ রান করেন, যেখানে আটটি চার ও সাতটি ছক্কা ছিল। শিবম দুবে ২৫ বলে ৪৩ রান করেন, তার মধ্যে একটি চার ও চারটি ছক্কা ছিল। সূর্যকুমার যাদব মাত্র ১১ রান করেন। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ১২ বলে ২৭ এবং তিলক ভার্মা ৭ বলে ২১ রান করেন। অক্ষর প্যাটেল ২ ও বরুণ চক্রবর্তী শূন্যরানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতেই ব্যাটিংয়ে ধাক্কা খায়। ওপেনার ফিল সল্ট দ্বিতীয় ওভারের প্রথম বলেই ৫ রান করে আউট হন। এরপর দলনেতা হ্যারি ব্রুক ৬ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন। পাওয়ার প্লেতে আরও একটি উইকেট হারিয়ে ৬ ওভারে ৬৮ রানে থেমে যায় ইংলিশদের রানের খাতা। এরপর ব্

আবারও ফাইনালে ভারত

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে সমানতালে খেললেও ইংল্যান্ড শেষ পর্যন্ত তা পেরোতে পারেনি। চার-ছক্কার ঝড়ে সেঞ্চুরি করা জ্যাকব বেথেলই একাই টানলেন দলকে, কিন্তু ভারতের দেওয়া টার্গেট ছুঁতে পারলেন না ইংলিশরা। ফলে ভারত ৭ রানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করল।

শুরুতে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে। ওপেনার অভিষেক শর্মা মাত্র ৯ রানে আউট হলেও স্যাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন। ইশান ৩৯ রান করে আউট হন। স্যামসন ফিফটি তুলে ৮৯ রান করেন, যেখানে আটটি চার ও সাতটি ছক্কা ছিল।

শিবম দুবে ২৫ বলে ৪৩ রান করেন, তার মধ্যে একটি চার ও চারটি ছক্কা ছিল। সূর্যকুমার যাদব মাত্র ১১ রান করেন। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ১২ বলে ২৭ এবং তিলক ভার্মা ৭ বলে ২১ রান করেন। অক্ষর প্যাটেল ২ ও বরুণ চক্রবর্তী শূন্যরানে অপরাজিত থাকেন।

রান তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতেই ব্যাটিংয়ে ধাক্কা খায়। ওপেনার ফিল সল্ট দ্বিতীয় ওভারের প্রথম বলেই ৫ রান করে আউট হন। এরপর দলনেতা হ্যারি ব্রুক ৬ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন। পাওয়ার প্লেতে আরও একটি উইকেট হারিয়ে ৬ ওভারে ৬৮ রানে থেমে যায় ইংলিশদের রানের খাতা।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন জ্যাকব বেথেল। ১৯ বলে অর্ধশতক তুলে তিনি শেষ পর্যন্ত ১০৫ রানে থামেন। তার ইনিংস সাতটি চার ও আটটি ছয়ে সাজানো। তাকে সঙ্গ দেন টম ব্যান্টন (১৭ রান) ও উইল জ্যাকস (৩৫ রান)। স্যাম কারান ১৪ বলে ১৮ রান করেন।

ভারতের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। এছাড়া চারজন বোলার একটি করে উইকেট নেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন উইল জ্যাকস ও আদিল রশিদ। জোফরা আর্চার একটি উইকেট নেন।

ফলাফল: ভারত ৭ রানে জয়ী এবং ফাইনালে জায়গা নিশ্চিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow