আবারও লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

এবারের ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সিদ্ধান্ত জানায়। ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে (শনিবার) নির্ধারিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে, ফলে ওই দিন অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। এদিকে ছুটির সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলেও সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি থাকবে। এই ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং চলবে ৪ জুন পর্যন্ত। কলেজ পর্যায়েও একইভাবে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি নির্ধারিত হয়েছে। অন্যদিকে মাদরাসায় ছুটি শুরু হবে ২৪ মে এবং চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনগুলো যুক্ত হওয়ায় সেখানে টানা প্রায় ২১ দিনের ছুটি উপভোগ করবেন শিক্ষার্থীরা।

আবারও লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

এবারের ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সিদ্ধান্ত জানায়।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে (শনিবার) নির্ধারিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে, ফলে ওই দিন অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

এদিকে ছুটির সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলেও সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি থাকবে। এই ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং চলবে ৪ জুন পর্যন্ত।

কলেজ পর্যায়েও একইভাবে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি নির্ধারিত হয়েছে।

অন্যদিকে মাদরাসায় ছুটি শুরু হবে ২৪ মে এবং চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনগুলো যুক্ত হওয়ায় সেখানে টানা প্রায় ২১ দিনের ছুটি উপভোগ করবেন শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow