আবারও শুরু হচ্ছে ‘৯/১১ ব্যাচ টি-১০’ ক্রিকেট টুর্নামেন্ট
রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ক্লেমন ৯/১১ (টি-১০) ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২’। ১০, ১১ ও ১৭ এপ্রিল উত্তরা উত্তর মেট্রো স্টেশন ফুটবল ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই জমজমাট আয়োজন।
এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা সংগঠন ‘দি ইনভিন্সিবল ৯/১১’ ২০১৮ সালের সেপ্টেম্বরে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে ক্রিকেটপ্রেমী সদস্যদের নিয়ে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় ‘৯/১১ ক্রিকেট অ্যাসোসিয়েশন’। একই বছর কলাবাগান মাঠে ৯ দলের অংশগ্রহণে প্রথম আসর অনুষ্ঠিত হয়।
প্রথম আসরের সফলতার ধারাবাহিকতায় এবার সিজন-২ আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে। এবার অংশ নিচ্ছে ১২ দল। দলগুলো হলো—ঢাকা ক্যাপিটালস ৯/১১, ফেনী ওয়ারিয়রস ৯/১১, সিলেট টাইটান্স ৯/১১, নোয়াখালী রয়্যালস ৯/১১, বরিশাল ৯/১১ স্ট্রাইকার্স, ৯/১১ স্পোর্টস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস ৯/১১, পুরান ঢাকা ৯/১১, লক্ষ্মীপুর এক্সপ্রেস ৯/১১, খুলনা টাইগার্স ৯/১১, রংপুর রাইডার্স ৯/১১ এবং খালিশপুর এক্সপ্রেস ৯/১১। দলগুলোকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে
রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ক্লেমন ৯/১১ (টি-১০) ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২’। ১০, ১১ ও ১৭ এপ্রিল উত্তরা উত্তর মেট্রো স্টেশন ফুটবল ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই জমজমাট আয়োজন।
এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা সংগঠন ‘দি ইনভিন্সিবল ৯/১১’ ২০১৮ সালের সেপ্টেম্বরে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে ক্রিকেটপ্রেমী সদস্যদের নিয়ে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় ‘৯/১১ ক্রিকেট অ্যাসোসিয়েশন’। একই বছর কলাবাগান মাঠে ৯ দলের অংশগ্রহণে প্রথম আসর অনুষ্ঠিত হয়।
প্রথম আসরের সফলতার ধারাবাহিকতায় এবার সিজন-২ আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে। এবার অংশ নিচ্ছে ১২ দল। দলগুলো হলো—ঢাকা ক্যাপিটালস ৯/১১, ফেনী ওয়ারিয়রস ৯/১১, সিলেট টাইটান্স ৯/১১, নোয়াখালী রয়্যালস ৯/১১, বরিশাল ৯/১১ স্ট্রাইকার্স, ৯/১১ স্পোর্টস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস ৯/১১, পুরান ঢাকা ৯/১১, লক্ষ্মীপুর এক্সপ্রেস ৯/১১, খুলনা টাইগার্স ৯/১১, রংপুর রাইডার্স ৯/১১ এবং খালিশপুর এক্সপ্রেস ৯/১১। দলগুলোকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল।
চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৪০ হাজার টাকা। এ ছাড়া প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হবে। সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারও থাকছে।
টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ‘ক্লেমন’। পাশাপাশি স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের ‘অলটাইম’, রুহানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং ওয়েডিং পেজেস বাংলাদেশ।