ভোটের চেয়ে এজেন্ট বেশি ছিল যে প্রার্থীর
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে নিয়োগকৃত পোলিং এজেন্টের চেয়েও অনেক কম পেয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী আল-আমিন তালুকদার। ফুলকপি প্রতীকে তিনি পেয়েছেন ৫২৬ ভোট। প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় তার জামানত বাতিল হবে বলে নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ফজলুল করিম। শুক্রবার (১০ এপ্রিল) রিটার্নিং অফিসার ও বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনে আল-আমিন তালুকদার ৮৩৫ জন এজেন্ট নিয়োগ দিয়েছিলেন। তার নিয়োগকৃত পোলিং এজেন্টের সংখ্যার চেয়েও অনেক কম পাওয়ায় এলাকায় নানা কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বগুড়া-৬ আসনে ১ লাখ ৯৩ হাজার ৩২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের হার ৪২ দশমিক ৫৮ শতাংশ। সেখানে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী আল-আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট। ১৫০টি ভোটকেন্দ্রের ৮৩৫টি কক্ষে তার পোলিং এজেন্ট ছিলেন ৮৩৫ জন। জামানত রক্ষা করতে হলে তাকে ২৪ হাজার ১৬৫ ভোট পাওয়ার কথা। নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আল-আমিন তালুকদার প্রদত্ত ভোট
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে নিয়োগকৃত পোলিং এজেন্টের চেয়েও অনেক কম পেয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী আল-আমিন তালুকদার। ফুলকপি প্রতীকে তিনি পেয়েছেন ৫২৬ ভোট। প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় তার জামানত বাতিল হবে বলে নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ফজলুল করিম।
শুক্রবার (১০ এপ্রিল) রিটার্নিং অফিসার ও বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে আল-আমিন তালুকদার ৮৩৫ জন এজেন্ট নিয়োগ দিয়েছিলেন। তার নিয়োগকৃত পোলিং এজেন্টের সংখ্যার চেয়েও অনেক কম পাওয়ায় এলাকায় নানা কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বগুড়া-৬ আসনে ১ লাখ ৯৩ হাজার ৩২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের হার ৪২ দশমিক ৫৮ শতাংশ। সেখানে
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী আল-আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট। ১৫০টি ভোটকেন্দ্রের ৮৩৫টি কক্ষে তার পোলিং এজেন্ট ছিলেন ৮৩৫ জন। জামানত রক্ষা করতে হলে তাকে ২৪ হাজার ১৬৫ ভোট পাওয়ার কথা।
নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আল-আমিন তালুকদার প্রদত্ত ভোটের শূন্য দশমিক ২৬ শতাংশ ভোট পেয়েছেন। পোলিং এজেন্টের সংখ্যার সঙ্গে তার প্রাপ্ত ভোটের অনেক ব্যবধান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাগজে-কলমে প্রতিটি কক্ষে আল-আমিন তালুকদারের প্রতিনিধি থাকলেও ব্যালট বাক্সে সেই উপস্থিতির কোনো প্রতিফলন দেখা যায়নি। তার নিজের নিযুক্ত এজেন্টদের একটি বড় অংশ তাকে ভোট দেননি বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আল-আমিন তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।
What's Your Reaction?