ঢামেক হাসপাতালের সামনে ফুটপাত থেকে হকার সরিয়ে সৌন্দর্যবর্ধন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ফুটপাতে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে নান্দনিকভাবে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মেডিকেলের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ফুটপাতে নান্দনিক পরিবেশ সৃষ্টি’ শীর্ষক এ পাইলট প্রকল্পের উদ্বোধন করা হবে। পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করেছে দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। প্রধান অতিথি হিসেবে প্রকল্পটির উদ্বোধন করবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সকাল ১০টায় সরেজমিন দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনের সড়কের বিপরীত পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দেয়ালে প্রায় ১৩৫০ ফুট বিভিন্ন রঙে গ্রাফিতি আকা হয়। এসব গ্রাফিতিতে গ্রামীণ ঐতিহ্যসহ নানা ধরনের ফুল আকা হয়েছে। আর ফুটপাতের ওপর স্কয়ার ফুলের টব ২৫০টি, বসার আসন ৫০টি, গোল টব ৩০০টি, গাছ ৬৪৯টি, আরসিসিবিন ২০টি স্থাপন করা হয়েছে। ফলে চলার পথে এ দৃশ্য যে কারো দৃষ্টি আকর্ষণ করছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান জাগো নিউজকে বলেন, আগে এ ফুটপাত হকারদের দখলে ছিল। সম্প্রতি ডিএসএসর এক উচ্ছেদ অভিযানে তাদের উচ্ছেদ ক

ঢামেক হাসপাতালের সামনে ফুটপাত থেকে হকার সরিয়ে সৌন্দর্যবর্ধন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ফুটপাতে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে নান্দনিকভাবে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মেডিকেলের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ফুটপাতে নান্দনিক পরিবেশ সৃষ্টি’ শীর্ষক এ পাইলট প্রকল্পের উদ্বোধন করা হবে।

পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করেছে দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। প্রধান অতিথি হিসেবে প্রকল্পটির উদ্বোধন করবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

jagonews24

সকাল ১০টায় সরেজমিন দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনের সড়কের বিপরীত পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দেয়ালে প্রায় ১৩৫০ ফুট বিভিন্ন রঙে গ্রাফিতি আকা হয়। এসব গ্রাফিতিতে গ্রামীণ ঐতিহ্যসহ নানা ধরনের ফুল আকা হয়েছে। আর ফুটপাতের ওপর স্কয়ার ফুলের টব ২৫০টি, বসার আসন ৫০টি, গোল টব ৩০০টি, গাছ ৬৪৯টি, আরসিসিবিন ২০টি স্থাপন করা হয়েছে। ফলে চলার পথে এ দৃশ্য যে কারো দৃষ্টি আকর্ষণ করছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান জাগো নিউজকে বলেন, আগে এ ফুটপাত হকারদের দখলে ছিল। সম্প্রতি ডিএসএসর এক উচ্ছেদ অভিযানে তাদের উচ্ছেদ করা হয়। এখন পাইলট আকারে ফুটপাতে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এভাবে নগরের অন্য এলাকার ফুটপাতে নান্দনিক পরিবেশ সৃষ্টি করবে করপোরেশন।
 
এমএমএ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow