আবারও হারের লজ্জা, ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ

ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ডারবানে গত ২৯ জুলাই শুরু হয়েছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে প্রথম ওয়ানডেতে টস হলেও ম্যাচে কোনো বলই হয়নি। একই মাঠে ৩১ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা জেতে ৬৫ রানে। সেবার দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। আজ পিটারমারিজবার্গে লক্ষ্য তুলনামূলক কম থাকলেও বাংলাদেশ হেরে গেছে। ৩৮ রানে জিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ২২৯ রানের লক্ষ্যে নেমে ৫৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ১১২ বলে ৬৭ রানের জুটি গড়েন তিথি-ঝিলিক। এই জুটি ভাঙার পরই চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। ৩২ রানে ৬ উইকেট হারিয়ে সফরকারীরা ৮ উইকেটে ১৫৭ রানে পরিণত হয়। নবম উইকেটে হাবিবা ইসলাম পিংকি ও দিশা বিশ্বাসের ৩০ বলে ৩৩ রানের জুটি কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। ৪৯.৩ ওভারে

আবারও হারের লজ্জা, ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ডারবানে গত ২৯ জুলাই শুরু হয়েছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে প্রথম ওয়ানডেতে টস হলেও ম্যাচে কোনো বলই হয়নি। একই মাঠে ৩১ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা জেতে ৬৫ রানে। সেবার দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। আজ পিটারমারিজবার্গে লক্ষ্য তুলনামূলক কম থাকলেও বাংলাদেশ হেরে গেছে। ৩৮ রানে জিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ২২৯ রানের লক্ষ্যে নেমে ৫৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ১১২ বলে ৬৭ রানের জুটি গড়েন তিথি-ঝিলিক। এই জুটি ভাঙার পরই চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। ৩২ রানে ৬ উইকেট হারিয়ে সফরকারীরা ৮ উইকেটে ১৫৭ রানে পরিণত হয়। নবম উইকেটে হাবিবা ইসলাম পিংকি ও দিশা বিশ্বাসের ৩০ বলে ৩৩ রানের জুটি কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। ৪৯.৩ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় ১৯০ রানে। বাংলাদেশের ইনিংসে ১৯০ রানের মধ্যে ২০ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান করেন ঝিলিক। দক্ষিণ আফ্রিকার সিও, মার্ক্স, উইনগার্ড দুটি করে উইকেট নিয়েছেন। এর আগে স্বাগতিকেরা ৪৩.২ ওভারে ২২৮ রানে গুটিয়ে যায়। ৯৫ বলে ১১৬ রান করেন টুনিক্লিফ। বাংলাদেশের দিশা বিশ্বাস নিয়েছেন ৪ উইকেট। ১০ ওভারে খরচ করেন ৪৬ রান। ৯ ওভারে ৫৩ রানে ৩ উইকেট নিয়েছেন পিংকি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow