এবার সিরিয়ার কুনেইত্রা প্রদেশে ইসরায়েলি গোলাবর্ষণ
ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের গ্রামীণ এলাকায় গোলাবর্ষণ করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। সানার প্রতিবেদনে বলা হয়, তাল আল আহমার আল শারকি এলাকার কাছে ৩টি আর্টিলারি শেল আঘাত হানে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত গোলাবর্ষণের লক্ষ্য বা কারণ সম্পর্কে সিরিয়া সরকার কিংবা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। গত কয়েক মাস ধরে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সামরিক অভিযান, তল্লাশি, গ্রেপ্তার এবং বিভিন্ন স্থানে সামরিক চৌকি স্থাপনের ঘটনা বেড়েছে। বিশেষ করে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সে সময় ইসরায়েল ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি কার্যকারিতা হারিয়েছে বলে ঘোষণা দিয়ে সিরিয়ার বাফার জোনের নিয়ন্ত্রণ নেয়। এদিকে, সিরিয়ার কর্তৃপক্ষ বারবার ওই এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছ
ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের গ্রামীণ এলাকায় গোলাবর্ষণ করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
সানার প্রতিবেদনে বলা হয়, তাল আল আহমার আল শারকি এলাকার কাছে ৩টি আর্টিলারি শেল আঘাত হানে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত গোলাবর্ষণের লক্ষ্য বা কারণ সম্পর্কে সিরিয়া সরকার কিংবা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
গত কয়েক মাস ধরে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সামরিক অভিযান, তল্লাশি, গ্রেপ্তার এবং বিভিন্ন স্থানে সামরিক চৌকি স্থাপনের ঘটনা বেড়েছে।
বিশেষ করে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সে সময় ইসরায়েল ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি কার্যকারিতা হারিয়েছে বলে ঘোষণা দিয়ে সিরিয়ার বাফার জোনের নিয়ন্ত্রণ নেয়।
এদিকে, সিরিয়ার কর্তৃপক্ষ বারবার ওই এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এবং ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপকে অবৈধ বলে উল্লেখ করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
What's Your Reaction?