আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন
না হয় নক্ষত্রের নীল অন্ধকার পুষে বুকের ভেতর ঘাসফুলের গল্প বলে যাবো শিশিরের ভেঁজা গন্ধে বুঁদ হয়ে রবো সারা রাত ডাহুকের ডাক হয়ে বেজে ফিরবো মধ্য রাতের বাতাসে তবুও তোমাদের সুখজ জীবনের সঙ্গী হতে যাবো না বলবো না যাপিত জীবনের গ্লানীর ইতিবৃত্ত কোঁচড়ে লুকিয়ে লাবণ্যময় যন্ত্রণা মুঠো মুঠো স্বপ্ন ছড়াবো বাতাসে হয়তো বা অগোচরে দীর্ঘশ্বাস কোনো বেরিয়ে আসবে শুকনো নদীর কিংবদন্তির বুক চিড়ে উদাসীন বাউলের মতো হয়তো গেয়ে উঠবো সহসা অস্পৃশ্য জীবনের কোনো এক লুকোনো সঙ্গীত তবু তোমাদের সম্পন্ন সংসারে দুঃস্বপ্নের মতো দু’হাত দেবো না বাড়িয়ে এক পশরা স্নেহের পিপাসায় নিরিবিলি হৃদয়ে কখনো উপদ্রবের মতো এসে বলবো না তোমার বন্ধু হতে চাই না হয় নিঃসঙ্গতার নীল কষ্ট পুষে বুকের ভেতর দেখে যাবো জারিত জোছনার রুপালি অভিসার ঝরা পাতার সাথে ঝরিয়ে প্রাচীন দুঃখ না হয় নিজ বুকেই দিয়ে দেবো একটি স্বপ্নের কবর।
না হয় নক্ষত্রের নীল অন্ধকার পুষে বুকের ভেতর
ঘাসফুলের গল্প বলে যাবো
শিশিরের ভেঁজা গন্ধে বুঁদ হয়ে রবো সারা রাত
ডাহুকের ডাক হয়ে বেজে ফিরবো মধ্য রাতের বাতাসে
তবুও তোমাদের সুখজ জীবনের সঙ্গী হতে যাবো না
বলবো না যাপিত জীবনের গ্লানীর ইতিবৃত্ত
কোঁচড়ে লুকিয়ে লাবণ্যময় যন্ত্রণা
মুঠো মুঠো স্বপ্ন ছড়াবো বাতাসে
হয়তো বা অগোচরে দীর্ঘশ্বাস কোনো বেরিয়ে আসবে
শুকনো নদীর কিংবদন্তির বুক চিড়ে
উদাসীন বাউলের মতো হয়তো গেয়ে উঠবো সহসা
অস্পৃশ্য জীবনের কোনো এক লুকোনো সঙ্গীত
তবু তোমাদের সম্পন্ন সংসারে দুঃস্বপ্নের মতো
দু’হাত দেবো না বাড়িয়ে এক পশরা স্নেহের পিপাসায়
নিরিবিলি হৃদয়ে কখনো উপদ্রবের মতো এসে
বলবো না তোমার বন্ধু হতে চাই
না হয় নিঃসঙ্গতার নীল কষ্ট পুষে বুকের ভেতর
দেখে যাবো জারিত জোছনার রুপালি অভিসার
ঝরা পাতার সাথে ঝরিয়ে প্রাচীন দুঃখ
না হয় নিজ বুকেই দিয়ে দেবো একটি স্বপ্নের কবর।
What's Your Reaction?