আবুধাবি থেকে আসা ফ্লাইটে বিপুল সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে বিপুল সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৫টা ৫৫ মিনিটে অবতরণ করা ফ্লাইটটিতে বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার সমন্বিত অভিযান পরিচালনা করে। এতে তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ৯১০ কার্টন (মন্ড) সিগারেট এবং ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়। অভিযানে জড়িত তিন যাত্রী হলেন- মোহাম্মদ সোহেল, মোহাম্মদ উল্যাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন। উদ্ধার হওয়া সিগারেটের বিপরীতে সরকারি ১৮ লাখ ২০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, আটক সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

আবুধাবি থেকে আসা ফ্লাইটে বিপুল সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে বিপুল সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৫টা ৫৫ মিনিটে অবতরণ করা ফ্লাইটটিতে বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার সমন্বিত অভিযান পরিচালনা করে। এতে তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ৯১০ কার্টন (মন্ড) সিগারেট এবং ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়।

অভিযানে জড়িত তিন যাত্রী হলেন- মোহাম্মদ সোহেল, মোহাম্মদ উল্যাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন। উদ্ধার হওয়া সিগারেটের বিপরীতে সরকারি ১৮ লাখ ২০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, আটক সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow