আবু আফজাল সালেহের তিনটি কবিতা

একটি এক্সপ্রেস অপ্রত্যাশিত দাঁড়ালো এখানে একটি ছোট স্টেশন, এখানে এক্সপ্রেস ট্রেন থামে নাপ্রত্যাশিত ট্রেন চলে গেছে সঠিক সময়েআর কোনো ট্রেন নেইবিকেল পেরিয়ে আসবে সন্ধ্যা, গভীর অন্ধকার…অজস্র চিন্তার ভাঁজ আমাদের কপালে—পাশে নেই কোনো আবাসিক হোটেল। ভাবতে ভাবতে সন্ধ্যা চলে আসেগেয়ে ওঠে এক কালো পাখিনড়াচড়া করে হুতোমপেঁচা, জনমানব নেইট্রেন যায় আসে, পার হয়ে চলে যায়জমতে থাকে ভয়, আশঙ্কা… একটি এক্সপ্রেস ট্রেন অপ্রত্যাশিত দাঁড়ালো এখানেউঠে পড়লাম, চলে গেলাম অজানা দূরে। **** এখন আসবে অনেক অতিথি গাঁদাফুলের কানে একটি করে মুক্তা ঝুলিয়ে দিলামনাম হয়ে গেল মুক্তা-গাঁদারানি হয়ে গেলো বাগান। এখন আসবে অনেক অতিথি, অনেক পরি। **** ঝোঁপ দাড়িয়েছে কাঁটা হয়ে, তুমি দাঁড়িয়েছো জোৎস্না হয়ে জানালার ওপারেই, সবুজ ঘাস, শিশিরে ভেজা ফুলদোল খায় বাতাসে, দোল খায় মনেপার্বতীকে জাগিয়ে দিয়ে পাহারা দেয় জ্যোৎস্না। মাঝেমধ্যে ভাবি, বলেই ফেলি আমার দুঃখগাথাতোমার সঙ্গে, এই জোৎস্নার সঙ্গেওই ঝোঁপকাঁটার সঙ্গে, ঘাস কিংবা ফুলের সঙ্গে… তোমার বুকে জেগে উঠে ভালোবাসা নদী-জোৎস্নার মতো। কেএসকে

আবু আফজাল সালেহের তিনটি কবিতা

একটি এক্সপ্রেস অপ্রত্যাশিত দাঁড়ালো এখানে

একটি ছোট স্টেশন, এখানে এক্সপ্রেস ট্রেন থামে না
প্রত্যাশিত ট্রেন চলে গেছে সঠিক সময়ে
আর কোনো ট্রেন নেই
বিকেল পেরিয়ে আসবে সন্ধ্যা, গভীর অন্ধকার…
অজস্র চিন্তার ভাঁজ আমাদের কপালে—
পাশে নেই কোনো আবাসিক হোটেল।

ভাবতে ভাবতে সন্ধ্যা চলে আসে
গেয়ে ওঠে এক কালো পাখি
নড়াচড়া করে হুতোমপেঁচা, জনমানব নেই
ট্রেন যায় আসে, পার হয়ে চলে যায়
জমতে থাকে ভয়, আশঙ্কা…

একটি এক্সপ্রেস ট্রেন অপ্রত্যাশিত দাঁড়ালো এখানে
উঠে পড়লাম, চলে গেলাম অজানা দূরে।


****

এখন আসবে অনেক অতিথি

গাঁদাফুলের কানে একটি করে মুক্তা ঝুলিয়ে দিলাম
নাম হয়ে গেল মুক্তা-গাঁদা
রানি হয়ে গেলো বাগান।

এখন আসবে অনেক অতিথি, অনেক পরি।


****

ঝোঁপ দাড়িয়েছে কাঁটা হয়ে, তুমি দাঁড়িয়েছো জোৎস্না হয়ে

জানালার ওপারেই, সবুজ ঘাস, শিশিরে ভেজা ফুল
দোল খায় বাতাসে, দোল খায় মনে
পার্বতীকে জাগিয়ে দিয়ে পাহারা দেয় জ্যোৎস্না।

মাঝেমধ্যে ভাবি, বলেই ফেলি আমার দুঃখগাথা
তোমার সঙ্গে, এই জোৎস্নার সঙ্গে
ওই ঝোঁপকাঁটার সঙ্গে, ঘাস কিংবা ফুলের সঙ্গে…

তোমার বুকে জেগে উঠে ভালোবাসা নদী-জোৎস্নার মতো।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow