আমতলীতে আগুনে পুড়ে গেছে ১০ দোকান, ক্ষতি ৪০ লাখ

বরগুনার আমতলী উপজেলার ৩নং আঠারো গাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর বাজারে আগুনে ১০টি পুড়ে যাবার ঘটনা ঘটেছে। বুধবার (১১মার্চ ২০২৬) বিকেল ৪টা ৩০ঘটিকায় আসরের নামাজের সময় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমতলী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ৯৯৯ এ গাজীপুর বাজারে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমতলী ফায়ার সার্ভিসের ইউনিট স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. হানিফ এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় শিক্ষক মো. লতিফ হাওলাদার বলেন গাজীপুর পুলিশ ফাঁড়ি ও গাজীপুর বন্দর প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাজীপুর বাজারের ৬টি দোকান সম্পূর্ণ ভাবে পুড়ে গেছে,এর মধ্যে রয়েছে ফোরকান মৃধার-মোদি মনোহারি দোকান, আমির মোল্লা-মোদী মনোহারী দোকান, রাজ্জাক হাওলাদার-মোদী মনোহারী দোকান,দুলাল মুসল্লী-চায়ের দোকান, হাসান মুসল্লী মোদি মনোহারী দোকান,হালিম তালুকদার-মোদি মনোহারী দোকান।আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪টি দোকান।এর মধ্য রয়েছে আব্দুল লতিফ মীরা-মোদী মনোয়ারি দোকান,হানিফ-মো

আমতলীতে আগুনে পুড়ে গেছে ১০ দোকান, ক্ষতি ৪০ লাখ

বরগুনার আমতলী উপজেলার ৩নং আঠারো গাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর বাজারে আগুনে ১০টি পুড়ে যাবার ঘটনা ঘটেছে।

বুধবার (১১মার্চ ২০২৬) বিকেল ৪টা ৩০ঘটিকায় আসরের নামাজের সময় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আমতলী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ৯৯৯ এ গাজীপুর বাজারে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমতলী ফায়ার সার্ভিসের ইউনিট স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. হানিফ এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় শিক্ষক মো. লতিফ হাওলাদার বলেন গাজীপুর পুলিশ ফাঁড়ি ও গাজীপুর বন্দর প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাজীপুর বাজারের ৬টি দোকান সম্পূর্ণ ভাবে পুড়ে গেছে,এর মধ্যে রয়েছে ফোরকান মৃধার-মোদি মনোহারি দোকান, আমির মোল্লা-মোদী মনোহারী দোকান, রাজ্জাক হাওলাদার-মোদী মনোহারী দোকান,দুলাল মুসল্লী-চায়ের দোকান, হাসান মুসল্লী মোদি মনোহারী দোকান,হালিম তালুকদার-মোদি মনোহারী দোকান।আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪টি দোকান।এর মধ্য রয়েছে আব্দুল লতিফ মীরা-মোদী মনোয়ারি দোকান,হানিফ-মোদি মনোহারী দোকান,মাসুদ-মোদি মনোহারি ও নাসির মোদি মনোহারি খান। লতিফ হাওলাদার আরও বলেন ফোরকান মৃধার দোকানের ২য় তলার আবাসিক হোটেলে সিরাজগঞ্জের আবদুল্লাহ ও জিন্নাহ নামের ২জন তরমুজ বেপারীর নগদ ৪লাখ ৮৬হাজার টাকাও আগুনে পুড়ে যায়।

স্থানীয়দের তথ্য মতে আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. হানিফ জানান বাজারের দক্ষিণ পাশে দুই রাস্তার ঢালে দুলাল মুসুল্লির চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

ঈদের আগে হঠাৎ এমন আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। অনেকেরই বছরের সঞ্চয় ও ঈদকেন্দ্রিক পণ্য মজুদ ছিল দোকানে, যা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow