আমদানি-রপ্তানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হচ্ছে

আমদানি-রপ্তানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলারের মতো অর্থ পাঁচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে এই অভিযোগ করেন তিনি। রুমিন ফারহানা বলেন, দীর্ঘ এক ঘণ্টা হাত উঁচিয়ে ছিলাম, এরপর সংসদে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আপনাকে (ডেপুটি স্পিকার) ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন টাকা পাঁচারের বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কি না, এটা জানতে চাই। জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমদানি-রপ্তানির আড়ালে অনেক কিছু আছে। নানাপণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। অর্থপাচার হচ্ছে, এটা নিয়ে স্টাডির বিষয় আছে। এটা শুনতে যত সহজ, প্রমাণ তত কঠিন। মন্ত্রী বলেন, ১৩০ বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। কিন্তু নির্দিষ্টভাবে বলা কঠিন কোন পণ্য রপ্তানি করে কত পাঁচার হচ্ছে। তবে এটা নিয়ে আমরা কাজ করছি। রপ্তানির আড়ালে পাচারের প্রমাণ পেলে যথাযত ব্যবস্থা নেবো। এমওএস/ইএ

আমদানি-রপ্তানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হচ্ছে

আমদানি-রপ্তানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলারের মতো অর্থ পাঁচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে এই অভিযোগ করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, দীর্ঘ এক ঘণ্টা হাত উঁচিয়ে ছিলাম, এরপর সংসদে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আপনাকে (ডেপুটি স্পিকার) ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন টাকা পাঁচারের বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কি না, এটা জানতে চাই।

জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমদানি-রপ্তানির আড়ালে অনেক কিছু আছে। নানাপণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। অর্থপাচার হচ্ছে, এটা নিয়ে স্টাডির বিষয় আছে। এটা শুনতে যত সহজ, প্রমাণ তত কঠিন।

মন্ত্রী বলেন, ১৩০ বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। কিন্তু নির্দিষ্টভাবে বলা কঠিন কোন পণ্য রপ্তানি করে কত পাঁচার হচ্ছে। তবে এটা নিয়ে আমরা কাজ করছি। রপ্তানির আড়ালে পাচারের প্রমাণ পেলে যথাযত ব্যবস্থা নেবো।

এমওএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow