‘আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলছি, মেসির বিপক্ষে নয়’

বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দারুণ আত্মবিশ্বাসী মিসরের তরুণ তারকা হামজা আবদেলকরিম। তার মতে, এই ম্যাচটি কোনো একক খেলোয়াড়ের বিপক্ষে নয়, পুরো দলের বিপক্ষে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলছি, শুধু মেসির বিপক্ষে নয়।’ মাঠের বাইরের আলোচনা বা সমালোচনা নিয়ে ভাবতে রাজি নন এই তরুণ ফুটবলার। তিনি বলেন, ‘আমি এখানে ফুটবল খেলতে এসেছি। তাই মাঠের বাইরের কথাবার্তায় মনোযোগ দেই না। মাঠে নামার পর আমি সেই কাজটাই করি, যেটা আমাকে আনন্দ দেয়। তাই বাইরে কে কী বলছে বা করছে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার পুরো মনোযোগ থাকে মাঠের খেলায়।’ নিজের ফুটবল ক্যারিয়ারে সালাহর অবদানের কথাও তুলে ধরেন হামজা। তিনি জানান, জাতীয় দলে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই সালাহ শুধু তাকে নয়, পুরো দলকেই আগলে রেখেছেন, ‘প্রথম দিন থেকেই সালাহ আমার পাশে আছেন। শুধু আমার নয়, পুরো দলের সঙ্গেই তিনি নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। আমরা সবাই তার কাছ থেকে শেখার চেষ্টা করি।’ মিসরের অধিনায়কের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হামজা আরও বলেন, ‘সালাহর মতো একজন কিংবদন্তির

‘আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলছি, মেসির বিপক্ষে নয়’

বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দারুণ আত্মবিশ্বাসী মিসরের তরুণ তারকা হামজা আবদেলকরিম। তার মতে, এই ম্যাচটি কোনো একক খেলোয়াড়ের বিপক্ষে নয়, পুরো দলের বিপক্ষে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলছি, শুধু মেসির বিপক্ষে নয়।’

মাঠের বাইরের আলোচনা বা সমালোচনা নিয়ে ভাবতে রাজি নন এই তরুণ ফুটবলার। তিনি বলেন, ‘আমি এখানে ফুটবল খেলতে এসেছি। তাই মাঠের বাইরের কথাবার্তায় মনোযোগ দেই না। মাঠে নামার পর আমি সেই কাজটাই করি, যেটা আমাকে আনন্দ দেয়। তাই বাইরে কে কী বলছে বা করছে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার পুরো মনোযোগ থাকে মাঠের খেলায়।’

নিজের ফুটবল ক্যারিয়ারে সালাহর অবদানের কথাও তুলে ধরেন হামজা। তিনি জানান, জাতীয় দলে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই সালাহ শুধু তাকে নয়, পুরো দলকেই আগলে রেখেছেন, ‘প্রথম দিন থেকেই সালাহ আমার পাশে আছেন। শুধু আমার নয়, পুরো দলের সঙ্গেই তিনি নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। আমরা সবাই তার কাছ থেকে শেখার চেষ্টা করি।’

মিসরের অধিনায়কের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হামজা আরও বলেন, ‘সালাহর মতো একজন কিংবদন্তির ক্যারিয়ার ভাষায় প্রকাশ করার মতো নয়। তার পাশে থাকতে পারা আমার জন্য স্বপ্নের মতো এবং একই সঙ্গে অনেক বড় সম্মানের বিষয়।’

আরআর/এসকেডি/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow