আমরা চাঁদাবাজি চাই না: রিতা

মানিকগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, আপনারা যেমন চাঁদাবাজি চান না, আমরাও তেমনি চাঁদাবাজি চাই না। আমাদের কোনো নেতাকর্মীর কারণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে জানাবেন। কঠোর ব্যবস্থা নেব। আমার নম্বর সবার কাছেই আছে, প্রয়োজনে আবারও নম্বর দিয়ে যাব। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের আলীনগর পুরাতন হাটখোলায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যে দলের নেতাকর্মীদের কাছে সাধারণ মানুষ যেতে পারে না, সে দল কোনো দল হতে পারে না, আর তারা কেউ নেতাও হতে পারে না। আপনারা আমার বাবা হারুন অর রশিদকে চেনেন। তিনিই আমাকে রাজনীতিতে এনেছেন। আমার বাবা যেমন মানুষের জন্য রাজনীতি করেছেন, আমিও তেমনি আপনাদের জন্য রাজনীতি করছি। তিনি আরও বলেন, আপনাদের সবার কাছে একটাই দাবি, ধানের শীষকে বিজয়ী করতে হবে। যদি ধানের শীষকে বিজয়ী করতে না পারি, তাহলে কিছুই হবে না। সবাই হতাশায় পড়ে যাব।” গণসংযোগে মানিকগঞ্জ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাশাপাশি গড়পাড়া ইউনিয়নের প্রায় দুই হাজার সাধারণ মা

আমরা চাঁদাবাজি চাই না: রিতা

মানিকগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, আপনারা যেমন চাঁদাবাজি চান না, আমরাও তেমনি চাঁদাবাজি চাই না। আমাদের কোনো নেতাকর্মীর কারণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে জানাবেন। কঠোর ব্যবস্থা নেব। আমার নম্বর সবার কাছেই আছে, প্রয়োজনে আবারও নম্বর দিয়ে যাব।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের আলীনগর পুরাতন হাটখোলায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যে দলের নেতাকর্মীদের কাছে সাধারণ মানুষ যেতে পারে না, সে দল কোনো দল হতে পারে না, আর তারা কেউ নেতাও হতে পারে না। আপনারা আমার বাবা হারুন অর রশিদকে চেনেন। তিনিই আমাকে রাজনীতিতে এনেছেন। আমার বাবা যেমন মানুষের জন্য রাজনীতি করেছেন, আমিও তেমনি আপনাদের জন্য রাজনীতি করছি।

তিনি আরও বলেন, আপনাদের সবার কাছে একটাই দাবি, ধানের শীষকে বিজয়ী করতে হবে। যদি ধানের শীষকে বিজয়ী করতে না পারি, তাহলে কিছুই হবে না। সবাই হতাশায় পড়ে যাব।”

গণসংযোগে মানিকগঞ্জ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাশাপাশি গড়পাড়া ইউনিয়নের প্রায় দুই হাজার সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মো. সজল আলী/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow