আমরা সহাবস্থানের রাজনীতি চাই: ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি

আমরা সহাবস্থানের রাজনীতি চাই। সবাই মিলে থাকবো বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মুহাম্মাদ ইয়াহিয়া। তিনি বলেন, একটি শান্তি এবং সহনশীল ক্যাম্পাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগেও চেয়ে এসেছে, আমরা এখনো চেয়ে আসছি। কিন্তু ক্যাম্পাসে কেউ যদি ছাত্রলীগের মতো কোনো ধরণের অসহনশীল আচরণ করে একটি সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করতে চায় ছাত্রদল তাদের কড়া জবাব দেবে।  বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ঢাকা কলেজের মুক্তমঞ্চে আয়োজিত শাখা ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্রদল ইতিবাচক রাজনীতি বিশ্বাস করে। ৫ আগস্টের আগেও আমরা ইতিবাচক রাজনীতি করতাম, ৫ আগস্টের পরেও আমরা একই পজিটিভ এবং ইতিবাচক রাজনীতি করছি। আমরা একটি গঠনমূলক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করি যেটা বাংলাদেশের সবাই জানে।  ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, কিছুদিন ধরে একটি পেশিশক্তির কায়দায় অনেকে ক্যাম্পাস দখলের পায়তারা করছে। আমরা যে সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি, সকল ছাত্র সংগঠন থাকবে, আমার স্বতন্ত্র প্ল্যাটফর্ম

আমরা সহাবস্থানের রাজনীতি চাই: ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি
আমরা সহাবস্থানের রাজনীতি চাই। সবাই মিলে থাকবো বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মুহাম্মাদ ইয়াহিয়া। তিনি বলেন, একটি শান্তি এবং সহনশীল ক্যাম্পাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগেও চেয়ে এসেছে, আমরা এখনো চেয়ে আসছি। কিন্তু ক্যাম্পাসে কেউ যদি ছাত্রলীগের মতো কোনো ধরণের অসহনশীল আচরণ করে একটি সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করতে চায় ছাত্রদল তাদের কড়া জবাব দেবে।  বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ঢাকা কলেজের মুক্তমঞ্চে আয়োজিত শাখা ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্রদল ইতিবাচক রাজনীতি বিশ্বাস করে। ৫ আগস্টের আগেও আমরা ইতিবাচক রাজনীতি করতাম, ৫ আগস্টের পরেও আমরা একই পজিটিভ এবং ইতিবাচক রাজনীতি করছি। আমরা একটি গঠনমূলক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করি যেটা বাংলাদেশের সবাই জানে।  ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, কিছুদিন ধরে একটি পেশিশক্তির কায়দায় অনেকে ক্যাম্পাস দখলের পায়তারা করছে। আমরা যে সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি, সকল ছাত্র সংগঠন থাকবে, আমার স্বতন্ত্র প্ল্যাটফর্মও থাকবে, যে রাজনীতি করে না সেও থাকবে। কিন্তু আমরা চাই সবার জন্য সমান মর্যাদা, সমান সিকিউরিটি যেন নিশ্চিত করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদল এটিই চায়। তিনি আরও বলেন, আমরা একটি সহনশীল, শান্ত এবং শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস ছাত্রসমাজকে উপহার দিতে চাই। এ জন্যই আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে এটিই জানিয়ে দিতে চাই, আমরা যদি একটি, বহুত্ববাদী সমাজ চাই-তাহলে একটি ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র সংগঠন থাকবে। সবাই মিলেমিশে আমরা একটি ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো। অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রহমান, আবির রায়হান সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow