আমাদের ভেতরে বিভেদ তৈরি হলে মাফিয়াতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে: প্রতিমন্ত্রী পুতুল

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘আমাদের ভেতরে যদি বিভেদ তৈরি হয় তাহলে যে মাফিয়াতন্ত্র এতদিন দেশ শোষণ করেছে তারা মাথাচাড়া দিয়ে উঠবে। সেই জায়গাটাকে আমরা আর কোনোভাবেই নষ্ট করতে চাই না।’  তিনি বলেন, ‘অনেক কষ্টের ফলে আমরা একটি সময় অর্জন করেছি। যে সময় বাচ্চাদের সঙ্গে বসে কথা বলতে পারছি। এই সময়টা যেন বাংলাদেশের ইতিহাস থেকে আর কখনো মুছে না যায়, সেই ব্যবস্থা করার জন্য আমাদের সবাইকে এক থাকতে হবে।’   শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  প্রতিমন্ত্রী বলেন, আপনারা সরকারকে সহযোগিতা করুন। সরকার আপনার এলাকার উন্নয়ন করার জন্য যা যা প্রয়োজন সবকিছু করতে রাজি আছে। সরকারের কাছ থেকে আপনাদের চেয়ে নিতে হবে।  স্থানীয় সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

আমাদের ভেতরে বিভেদ তৈরি হলে মাফিয়াতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে: প্রতিমন্ত্রী পুতুল

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘আমাদের ভেতরে যদি বিভেদ তৈরি হয় তাহলে যে মাফিয়াতন্ত্র এতদিন দেশ শোষণ করেছে তারা মাথাচাড়া দিয়ে উঠবে। সেই জায়গাটাকে আমরা আর কোনোভাবেই নষ্ট করতে চাই না।’ 

তিনি বলেন, ‘অনেক কষ্টের ফলে আমরা একটি সময় অর্জন করেছি। যে সময় বাচ্চাদের সঙ্গে বসে কথা বলতে পারছি। এই সময়টা যেন বাংলাদেশের ইতিহাস থেকে আর কখনো মুছে না যায়, সেই ব্যবস্থা করার জন্য আমাদের সবাইকে এক থাকতে হবে।’  

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, আপনারা সরকারকে সহযোগিতা করুন। সরকার আপনার এলাকার উন্নয়ন করার জন্য যা যা প্রয়োজন সবকিছু করতে রাজি আছে। সরকারের কাছ থেকে আপনাদের চেয়ে নিতে হবে। 

স্থানীয় সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। 

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু, মিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপির দলীয় নেতাকর্মীরা। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow