‘আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী’

বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এবার ঢাকা-৮ আসনের প্রার্থী নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি।  রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী’। যদিও কোন প্রার্থী, তার নাম তিনি উল্লেখ করেননি। হিরো আলম আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হয়েছেন তিনি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ সময়ে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নিলেও আর জমা দেননি। প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের দুই হেভিওয়েট প্রার্থী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাসের মধ্যে কথার যুদ্ধ চলছে নির্বাচনের শুরু থেকেই। এখানে গণঅধিকার পরিষদের প্রার্থী মডেল মেঘনা আলমও মাথায় মুকুট পরে প্রচার করে আলোচনায় আসেন।

‘আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী’

বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এবার ঢাকা-৮ আসনের প্রার্থী নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। 

রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী’। যদিও কোন প্রার্থী, তার নাম তিনি উল্লেখ করেননি।

হিরো আলম আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হয়েছেন তিনি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ সময়ে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নিলেও আর জমা দেননি।

প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের দুই হেভিওয়েট প্রার্থী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাসের মধ্যে কথার যুদ্ধ চলছে নির্বাচনের শুরু থেকেই। এখানে গণঅধিকার পরিষদের প্রার্থী মডেল মেঘনা আলমও মাথায় মুকুট পরে প্রচার করে আলোচনায় আসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow