আমার এলাকার মানুষদের না খেয়ে ঘুমাতে দেব না : এমপি কিরণ

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেছেন, আমি আমার নির্বাচনী এলাকার মানুষদের না খেয়ে ঘুমাতে দেব না, এটা আমার কমিটমেন্ট। শনিবার (১৪ মার্চ) সকালে নড়িয়া উপজেলার নশাসন এলাকায় হালিমা-খালেক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান কিরণ বলেন, সমাজে যারা অসহায় ও গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে এবং যারা অনেক সময় না খেয়ে রাত কাটায় তাদের খুঁজে বের করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অন্তত আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ যেন না খেয়ে ঘুমাতে না যায়, সে লক্ষ্যেই কাজ করা হবে। এমপি কিরণ আরও বলেন, আগামী বছর একই স্থানে ৭০০ প্যাকেট ঈদ উপহার নিয়ে বসে থাকলেও তখন হয়ত ৭০০ হতদরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর সেদিনই তার এমপি হওয়া এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সার্থক হবে। হালিমা-খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি এবং ফ

আমার এলাকার মানুষদের না খেয়ে ঘুমাতে দেব না : এমপি কিরণ
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেছেন, আমি আমার নির্বাচনী এলাকার মানুষদের না খেয়ে ঘুমাতে দেব না, এটা আমার কমিটমেন্ট। শনিবার (১৪ মার্চ) সকালে নড়িয়া উপজেলার নশাসন এলাকায় হালিমা-খালেক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান কিরণ বলেন, সমাজে যারা অসহায় ও গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে এবং যারা অনেক সময় না খেয়ে রাত কাটায় তাদের খুঁজে বের করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অন্তত আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ যেন না খেয়ে ঘুমাতে না যায়, সে লক্ষ্যেই কাজ করা হবে। এমপি কিরণ আরও বলেন, আগামী বছর একই স্থানে ৭০০ প্যাকেট ঈদ উপহার নিয়ে বসে থাকলেও তখন হয়ত ৭০০ হতদরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর সেদিনই তার এমপি হওয়া এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সার্থক হবে। হালিমা-খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি এবং ফাউন্ডেশনের পরিচালক ও নশাসন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান ফকির। অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ৭০০ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow