আমার বিজয় হলে সেটি ওসমান হাদি ভাইয়ের বিজয় হবে
ঢাকা-৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাকে ভোট দিলে সেই ভোট আসলে আমাকে নয়, বরং ওসমান হাদি ভাইকে দেওয়া হচ্ছে। আমার বিজয় হলে সেটি আমার নয়, ওসমান হাদি ভাইয়ের বিজয় হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমার ভোটাররা বেশিরভাগ ‘জেন-জি’। ওরা বলেছে শাপলাকলিতে ধুমিয়ে ভোট দেবে। তাদের সঙ্গে কেউ গ্যাঞ্জাম করতে চইলে, তারা গ্যাঞ্জামে চলে যাবে। তখন আসলে পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকবে না। গণঅভ্যুত্থানের সময়েও পরিস্থিতি আমাদের কন্ট্রোলে ছিল না। জেন-জিদের ক্ষ্যাপাবেন না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জেন-জিদের ক্ষ্যাপাবেন না। তাদের সুষ্ঠু মতো ভোট দিতে দিন। নারীরা দলে দলে শাপলাকলিতে ভোট দিতে আসছেন। তাদের সঙ্গে কোনো ঝামেলা করবেন না। তিনি আরও বলেন, কেউ অস্থিরতা তৈরি করতে চাইলে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। আমরা শক্ত হাতে তাদের দমন করবো। তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। ঢাকা-৮ আসনে এই প্রার্থী বলেন, আমাকে ভোট দিলে সে
ঢাকা-৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাকে ভোট দিলে সেই ভোট আসলে আমাকে নয়, বরং ওসমান হাদি ভাইকে দেওয়া হচ্ছে। আমার বিজয় হলে সেটি আমার নয়, ওসমান হাদি ভাইয়ের বিজয় হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমার ভোটাররা বেশিরভাগ ‘জেন-জি’। ওরা বলেছে শাপলাকলিতে ধুমিয়ে ভোট দেবে। তাদের সঙ্গে কেউ গ্যাঞ্জাম করতে চইলে, তারা গ্যাঞ্জামে চলে যাবে। তখন আসলে পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকবে না। গণঅভ্যুত্থানের সময়েও পরিস্থিতি আমাদের কন্ট্রোলে ছিল না।
জেন-জিদের ক্ষ্যাপাবেন না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জেন-জিদের ক্ষ্যাপাবেন না। তাদের সুষ্ঠু মতো ভোট দিতে দিন। নারীরা দলে দলে শাপলাকলিতে ভোট দিতে আসছেন। তাদের সঙ্গে কোনো ঝামেলা করবেন না।
তিনি আরও বলেন, কেউ অস্থিরতা তৈরি করতে চাইলে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। আমরা শক্ত হাতে তাদের দমন করবো। তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব।
ঢাকা-৮ আসনে এই প্রার্থী বলেন, আমাকে ভোট দিলে সেই ভোট আসলে আমাকে নয়, বরং ওসমান হাদি ভাইকে দেওয়া হচ্ছে। আমার বিজয় হলে সেটি আমার নয়, ওসমান হাদি ভাইয়ের বিজয় হবে।
হেরে গেলে সরকার দলের সঙ্গে একসঙ্গে কাজ করবেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, আমার ওপর যারা হামলা করার চেষ্টা করেছিলেন, আমি তাদের মাফ করে দিয়েছি, এটা আগেই বলেছি। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, নির্বাচনে কোনো কারণে হেরে গেলে এখন যে পরিশ্রমটা করছি, সেটি দ্বিগুণ করে দেব।
What's Your Reaction?