আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না

শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও বহাল থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আমার এ মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, সে ২৪ ঘণ্টাও বহাল থাকতে পারবে না। আজকেও একজনকে বিদায় করেছি। আগামীতেও কাউকে ছাড় দেবো না। সোমবার (২০ এপ্রিল) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাকে নিয়ে ট্রল করেছে, পরীক্ষার দিন রুটিন দেওয়া হবে। কামরুজ্জামান রতন সংসদ সদস্য আমাকে কল করে বলেছেন, মিলন ভাই এটা কি বললেন, পরীক্ষার দিন আপনি রুটিন দেবেন। তিনি বলেন, আমি বললাম, রতন আমি তো ভেবেছি রেজাল্ট আউট হওয়ার পর আমি রুটিন দেবো। যেহেতু ভার্চুয়াল মব বলছে আমি পরীক্ষার দিন রুটিন দেবো, সারা দেশে ছেয়ে গেছে, এজন্য আমি বলছি রেজাল্ট আউট হওয়ার পর রুটিন দেবো। এহছানুল হক মিলন বলেন, এখানে কিছু ভার্চুয়াল মব আছে, তারা এগুলো বলে। প্রতিটা পরীক্ষা যে টাইমে হয়, ঠিক সেই টাইমে হবে। আপনারা কি চান এক বছর পরীক্ষার্থীদের জীবন থেকে নষ্ট হোক? তা হতে দেবো না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষ

আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না

শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও বহাল থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আমার এ মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, সে ২৪ ঘণ্টাও বহাল থাকতে পারবে না। আজকেও একজনকে বিদায় করেছি। আগামীতেও কাউকে ছাড় দেবো না।

সোমবার (২০ এপ্রিল) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাকে নিয়ে ট্রল করেছে, পরীক্ষার দিন রুটিন দেওয়া হবে। কামরুজ্জামান রতন সংসদ সদস্য আমাকে কল করে বলেছেন, মিলন ভাই এটা কি বললেন, পরীক্ষার দিন আপনি রুটিন দেবেন।

তিনি বলেন, আমি বললাম, রতন আমি তো ভেবেছি রেজাল্ট আউট হওয়ার পর আমি রুটিন দেবো। যেহেতু ভার্চুয়াল মব বলছে আমি পরীক্ষার দিন রুটিন দেবো, সারা দেশে ছেয়ে গেছে, এজন্য আমি বলছি রেজাল্ট আউট হওয়ার পর রুটিন দেবো।

এহছানুল হক মিলন বলেন, এখানে কিছু ভার্চুয়াল মব আছে, তারা এগুলো বলে। প্রতিটা পরীক্ষা যে টাইমে হয়, ঠিক সেই টাইমে হবে। আপনারা কি চান এক বছর পরীক্ষার্থীদের জীবন থেকে নষ্ট হোক? তা হতে দেবো না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল প্রমুখ।

এএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow