আমিরাতমুখী ইরানের ড্রোন ভূপাতিত করেছে ফ্রান্স

ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান সংযুক্ত আরব আমিরাতের দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো। ইসরায়েল-যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দেশের প্রধান বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ফ্রান্স টু টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বারো জানান, মধ্যপ্রাচ্য থেকে ফরাসি নাগরিকদের সরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। একটি ফ্লাইট সংযুক্ত আরব আমিরাত থেকে, একটি মিসর থেকে এবং আরেকটি ইসরায়েল থেকে ছাড়বে। তবে যাত্রীসংখ্যা তিনি জানাননি। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাতে পড়া প্রায় এক ডজন দেশে বর্তমানে বা যাতায়াতরত ফরাসি নাগরিকের সংখ্যা প্রায় চার লাখ। এর মধ্যে প্রবাসী, দ্বৈত নাগরিক, ব্যবসায়ী ও পর্যটক রয়েছেন। শুধু ইসরায়েলেই আছেন প্রায় ২ লাখ ২১ হাজার, আর জেরুজালেম ও পশ্চিম তীরে আরও প্রায় ৩৮ হাজার ফরাসি নাগরিক অবস্থান করছেন। সূত্র : শাফাক নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow