আমিরাতে ইরানের ১৩৭ মিসাইল ও ২০৯ ড্রোন হামলা

শুধু সংযুক্ত আরব আমিরাতেই ১৩৭টি ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। রোববার মধ্যপ্রাচ্যের কয়েকটি রাজধানী ও প্রধান শহর লক্ষ্য করে দেশটি ‘ষষ্ঠ দফা’ হামলা চালায়। এ তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরও। কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত একটি হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এর আগে দুবাইয়ে অবস্থানরত সিএনএনের প্রতিনিধিরা জানান, তারা স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটের দিকে তিনটি বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছেন। বিজনেস বে এলাকার আকাশে একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলিতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

আমিরাতে ইরানের ১৩৭ মিসাইল ও ২০৯ ড্রোন হামলা

শুধু সংযুক্ত আরব আমিরাতেই ১৩৭টি ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। রোববার মধ্যপ্রাচ্যের কয়েকটি রাজধানী ও প্রধান শহর লক্ষ্য করে দেশটি ‘ষষ্ঠ দফা’ হামলা চালায়।

এ তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরও। কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত একটি হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

এর আগে দুবাইয়ে অবস্থানরত সিএনএনের প্রতিনিধিরা জানান, তারা স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটের দিকে তিনটি বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছেন। বিজনেস বে এলাকার আকাশে একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলিতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow