আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই: আমান উল্লাহ আমান

"রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে নামিয়ে আমাকে আপনারা কাজের কথা বলবেন, আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই" বলে মন্তব্য করেছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। সোমবার সকালে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদের কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের প্রশংসা করে বলেন, বিগত দিনের নির্বাচন আর এবারের নির্বাচনে একই পুলিশ কাজ করেছে অথচ তফাৎটা আপনারা সচক্ষে দেখতে পেয়েছেন। সুতরাং সদিচ্ছা থাকলে যেকোনো ভালো কাজ করা সম্ভব।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া ও সরকারি কমিশনার (রাজস্ব) আফতাব আহমেদসহ উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই: আমান উল্লাহ আমান

"রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে নামিয়ে আমাকে আপনারা কাজের কথা বলবেন, আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই" বলে মন্তব্য করেছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। সোমবার সকালে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদের কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের প্রশংসা করে বলেন, বিগত দিনের নির্বাচন আর এবারের নির্বাচনে একই পুলিশ কাজ করেছে অথচ তফাৎটা আপনারা সচক্ষে দেখতে পেয়েছেন। সুতরাং সদিচ্ছা থাকলে যেকোনো ভালো কাজ করা সম্ভব।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া ও সরকারি কমিশনার (রাজস্ব) আফতাব আহমেদসহ উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow