আমি একাই সারাদেশ গরম করে ফেলবো: এ্যাডঃ ইয়ারুল
সাতক্ষীরা-১ আসনে (তালা কলারোয়া) সংসদ প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডভোটকেট ইয়ারুল ইসলাম। তিনি ডাব প্রতীক নিয়ে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তার ফেইসবুক পোস্টে লিখেছেন আমি একাই সারাদেশ গরম করে ফেলবো। বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কয়েকটি পোস্ট করেছেন। পোষ্টজুড়ে হচ্ছে আলোচনা ও সমালোচনা। তিনি লিখেছেন, আমি এমপি হলে ইনশাআল্লাহ একাই সারাদেশ গরম করে ফেলবো। স্বঘোষিত ন্যায়পালের (Ombudsman) ভূমিকা পালন করবো। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিসহ প্রজাতন্ত্রের সকল জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনে চাপ সৃষ্টি করবো তিনি আরও লেখেন, সুযোগটা এবার আমাকে দিন, আগামীতে সুযোগ হবে কিনা জানিনা। সরকারে যাওয়ার দরকার নেই, সংসদে যাওয়ার সুযোগ পেলে আমি সরকারকে দৌড়ের ওপর রাখবো। যে কোন ধরণের ভুল কর্মকাণ্ড, নতজানু নীতি আমি রুখে দেবো। অর্থনীতি, সমরশক্তি, শিক্ষা, প্রযুক্তি, চিকিৎসা, সমাজ ব্যবস্থা, নাগরিক সেবা সবকিছু হবে আন্তর্জাতিক মানের। আমি সংসদ ও রাজপথে দেশ ও জনগণের পক্ষে সরব থাকবো। আমি সততা, স্বচ্ছতা ও সুস্থ ধারার রাজনী
সাতক্ষীরা-১ আসনে (তালা কলারোয়া) সংসদ প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডভোটকেট ইয়ারুল ইসলাম। তিনি ডাব প্রতীক নিয়ে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তার ফেইসবুক পোস্টে লিখেছেন আমি একাই সারাদেশ গরম করে ফেলবো।
বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কয়েকটি পোস্ট করেছেন। পোষ্টজুড়ে হচ্ছে আলোচনা ও সমালোচনা।
তিনি লিখেছেন, আমি এমপি হলে ইনশাআল্লাহ একাই সারাদেশ গরম করে ফেলবো। স্বঘোষিত ন্যায়পালের (Ombudsman) ভূমিকা পালন করবো। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিসহ প্রজাতন্ত্রের সকল জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনে চাপ সৃষ্টি করবো
তিনি আরও লেখেন, সুযোগটা এবার আমাকে দিন, আগামীতে সুযোগ হবে কিনা জানিনা। সরকারে যাওয়ার দরকার নেই, সংসদে যাওয়ার সুযোগ পেলে আমি সরকারকে দৌড়ের ওপর রাখবো। যে কোন ধরণের ভুল কর্মকাণ্ড, নতজানু নীতি আমি রুখে দেবো। অর্থনীতি, সমরশক্তি, শিক্ষা, প্রযুক্তি, চিকিৎসা, সমাজ ব্যবস্থা, নাগরিক সেবা সবকিছু হবে আন্তর্জাতিক মানের।
আমি সংসদ ও রাজপথে দেশ ও জনগণের পক্ষে সরব থাকবো। আমি সততা, স্বচ্ছতা ও সুস্থ ধারার রাজনীতি নিয়ে চলি। আমার মতো করে এভাবে বলার মতো নৈতিক বল সম্পন্ন প্রার্থী দেশে আর নেই। আমি সবার থেকে আলাদা। দয়া করে দেশের স্বার্থে আমাকে ভোট দিন।
What's Your Reaction?