রমজানের অফিস সময় ঘোষণা করলো সরকার

আসন্ন রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সংশোধিত সময়সূচিতে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রমজান মাসে অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা নিজ নিজ সুবিধা অনুযায়ী আলাদা অফিস সূচি নির্ধারণ করবে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২০ এপ্রিল থেকে রমজান মাস শুরু হতে পারে।

রমজানের অফিস সময় ঘোষণা করলো সরকার

আসন্ন রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সংশোধিত সময়সূচিতে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, রমজান মাসে অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে।

তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা নিজ নিজ সুবিধা অনুযায়ী আলাদা অফিস সূচি নির্ধারণ করবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২০ এপ্রিল থেকে রমজান মাস শুরু হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow