আমি যাকে ভোট দিই, সেই জেতে : মিষ্টি জান্নাত
চলচ্চিত্র অভিনেত্রী মিষ্টি জান্নাত। দেশেই বাইরে থাকলেও, ভোট দিতে সম্প্রতি দেশে ফিরেছেন এ অভিনেত্রী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৭ আসনের নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন তিনি। এসময় সাংবাদিকদের মিষ্টি জান্নাত বলেন, 'আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয় ।' মিষ্টি জান্নাত জানান, দুই বছর আগেই তিনি প্রথম ভোট দিয়েছিলেন। এবার দ্বিতীয়বার ভোট প্রদান করলেন। গত বার যাকে ভোট দিলেন সেই জিতেছেন, এবারও জিতবে এটাই তার প্রত্যাশা। মিষ্টি জান্নাত বলেন, 'দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম। এবার দ্বিতীয়বার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও খুবই শান্তিপূর্ণ। আমি চাই নতুন সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখুক। প্রতি সরকারই উন্নয়নের আশ্বাস দেয়, কিন্তু বাস্তবায়ন কম হয়, এবার যেন তা না হয়।' অভিনেত্রী আরও তিনি বলেন,' আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল, এবারও জিতবে আশা করি।' প্রসঙ্গত, ২০১৪ সালে 'লাভ স্টেশন' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। সর্বশেষ তাকে 'ফুলজান' নামে একট
চলচ্চিত্র অভিনেত্রী মিষ্টি জান্নাত। দেশেই বাইরে থাকলেও, ভোট দিতে সম্প্রতি দেশে ফিরেছেন এ অভিনেত্রী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৭ আসনের নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন তিনি। এসময় সাংবাদিকদের মিষ্টি জান্নাত বলেন, 'আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয় ।' মিষ্টি জান্নাত জানান, দুই বছর আগেই তিনি প্রথম ভোট দিয়েছিলেন। এবার দ্বিতীয়বার ভোট প্রদান করলেন। গত বার যাকে ভোট দিলেন সেই জিতেছেন, এবারও জিতবে এটাই তার প্রত্যাশা। মিষ্টি জান্নাত বলেন, 'দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম। এবার দ্বিতীয়বার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও খুবই শান্তিপূর্ণ। আমি চাই নতুন সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখুক। প্রতি সরকারই উন্নয়নের আশ্বাস দেয়, কিন্তু বাস্তবায়ন কম হয়, এবার যেন তা না হয়।' অভিনেত্রী আরও তিনি বলেন,' আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল, এবারও জিতবে আশা করি।'
প্রসঙ্গত, ২০১৪ সালে 'লাভ স্টেশন' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। সর্বশেষ তাকে 'ফুলজান' নামে একটি সিনেমায় দেখা গেছে। এদিকে এ অভিনেত্রী 'বিবর' নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন বলে জানা গেছে। এটি পরিচালনা করছেন সায়মন তারিক।
What's Your Reaction?