আমেরিকার ২৫০ বছরের গল্প শোনালেন ব্রুনার
আমেরিকা ব্রিটিশ কলোনি থেকে স্বাধীন হয় ১৭৭৬ সালে। কীভাবে ব্রিটেনের প্রতিনিধিত্ব ছাড়া করারোপের বিরুদ্ধে প্রতিবাদের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেই স্বাধীনতার আন্দোলন শুরু হয়, সংগ্রাম কেমন ছিল, কীভাবে হলো অর্থনৈতিক মুক্তি- সে গল্প শোনালেন ঢাকার মার্কিন দূতাবাসের ডেপুটি ডিরেক্টর (পাবলিক এনগেজমেন্ট) রিচার্ড ব্রুনার।
বুধবার (২৯ এপ্রিল) ঢাকার এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে ‘আমেরিকান ফাউন্ডার্স’ নামে একটি মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
উদ্বোধন শেষে চিত্রকর্মসহ জাদুঘর ঘুরিয়ে দেখান এবং ২৫০ বছরের ইতিহাস-সংগ্রাম, ঐতিহ্য, সংস্কৃতি দর্শনার্থীদের সামনে তুলে ধরেন পাবলিক এনগেজমেন্ট কর্মকর্তা রিচার্ড ব্রুনার।
হোয়াইট হাউজের একটি উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এডুকেশন এবং প্রেগারইউর সহযোগিতায় গড়ে ওঠা এই জাদুঘরে আমেরিকার স্বাধীনতাকে রূপ দেওয়া ধারণা, ব্যক্তিত্ব ও ঘটনা তুলে ধরা হয়েছে সাবলীলভাবে।
আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে এটা প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশে প্রদর্শ