আরএফইডির দায়িত্ব নিলেন জেবেল-ইকরাম

নির্বাচন কমিশনের (ইসি) কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব গ্রহণ করলেন সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা'র নেতৃত্বাধীন নব-নির্বাচিত কমিটি। সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তর করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ পুরো কমিশন, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সাবেক এমপি ও জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপি’র রাজনৈতিক পর্ষদ সদস্য আবদুল্লাহ আল আমিন (এমপি), এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজ ‘র সভাপতি মো. শহিদুল ইসলাম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেস ‘র চেয়ারম্যান ফাহিম আহমেদ ও সংস্থাটির সদস্য সচিব ইলিয়াস হোসেন, আরএফইডি'র বিদায়ী সেক্রেটারিসহ অন্য নেতৃবৃন্দ ও সংগঠনটির অন্য সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। নব-নির্বাচিত কমিটিতে যারা আছেন: গত ১ মার্চের নির্বাচনে নতুন ক

আরএফইডির দায়িত্ব নিলেন জেবেল-ইকরাম

নির্বাচন কমিশনের (ইসি) কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব গ্রহণ করলেন সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা'র নেতৃত্বাধীন নব-নির্বাচিত কমিটি।

সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তর করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ পুরো কমিশন, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সাবেক এমপি ও জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপি’র রাজনৈতিক পর্ষদ সদস্য আবদুল্লাহ আল আমিন (এমপি), এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজ ‘র সভাপতি মো. শহিদুল ইসলাম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেস ‘র চেয়ারম্যান ফাহিম আহমেদ ও সংস্থাটির সদস্য সচিব ইলিয়াস হোসেন, আরএফইডি'র বিদায়ী সেক্রেটারিসহ অন্য নেতৃবৃন্দ ও সংগঠনটির অন্য সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

নব-নির্বাচিত কমিটিতে যারা আছেন: গত ১ মার্চের নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটিতে দৈনিক যুগা ন্তরের কাজী জেবেল সভাপতি এবং বাংলা নিউজ টোয়ে ন্টিফোর ডটকমের ইকরাম-উদ দৌলা সাধারণ সম্পাদক হয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী ফরিদ আহমদ (বৈশাখী টিভি); যুগ্ম সাধারণ সম্পাদক এম এম লিংকন (বাংলা বাজার পত্রিকা), অর্থ সম্পাদক এস এম নাঈম (আরটি এনএন), সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন (টাইমস অব বাংলা দেশ), দপ্তর সম্পাদক নাজনীন আক্তার লাকী (সারা বাংলা ডটনেট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন তোফাজ্জাল হোসেন (সময় টেলি ভিশন)।

নির্বাচিত সদস্যরা হলেন- মো. বেলায়েত হোসেন (এ খন টিভি), মহিউদ্দিন আলমগীর জুয়েল (ডেই লি স্টার), রিয়াজ হোসেন (দেশ রূপা ন্তর), মাসুদ রায়হান পলাশ (কা লের কণ্ঠ) ও মো. জাহিদুল ইসলাম (আ মার দেশ)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow