আরও ১৭১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক আরও ১৭১ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ১১টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে একাধিক নিলাম পদ্ধতিতে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এ অর্থ কেনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের মতে, টাকার বিপরীতে ডলারের অবমূল্যায়ন ঠেকানো এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতে ইতিবাচক গতি বজায় রাখার কৌশলের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬৬ মিলিয়ন মার্কিন ডলার।  ২০২৫-২৬ অর্থবছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৪ হাজার ৮৯৯ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।

আরও ১৭১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক আরও ১৭১ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ১১টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে একাধিক নিলাম পদ্ধতিতে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এ অর্থ কেনা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, টাকার বিপরীতে ডলারের অবমূল্যায়ন ঠেকানো এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতে ইতিবাচক গতি বজায় রাখার কৌশলের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬৬ মিলিয়ন মার্কিন ডলার। 

২০২৫-২৬ অর্থবছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৪ হাজার ৮৯৯ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow